খেলা

শতকের আগেই পাঁচ উইকেট নেই উইন্ডিজের

ক্রীড়া প্রতিবেদক : হোয়াইটওয়াশ ঠেকাতে ২৯৮ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু মাত্র ৯৩ রানেই পাঁচ উইকেট হারিয়েছে সফরকারীরা। এতে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ক্যারিবীয়রা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৬ রান।

এর আগে টসে হেরে চার পাণ্ডব তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ফিফটিতে ৬ উইকেটে ২৯৭ রান করে টাইগাররা।

এই মাঠে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে ২০১৮ সালের ২৬ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৮৮ রান করেছিল টাইগাররা। তবে সর্বোচ্চ দলীয় সংগ্রহটি শ্রীলঙ্কার দখলে। ২০০৬ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষেই ৭ উইকেট হারিয়ে ৩০৯ রান করেছিল লঙ্কানরা।

সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয় দু’দল। এই ম্যাচে জিতলেই উইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাবে বাংলাদেশে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা