খেলা

লিঁওর মাঠে জুভেন্টাসের হার

ক্রীড়া ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতটি জন্য ছিল দু:স্বপ্নের মতো। কারণ এ রাতে হেরে গেছে দুই জায়েন্ট দল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। জুভেন্টাসে বিপক্ষে লিঁও’র এটি প্রথম জয়। এর আগে চারবার মুখোমুখি হয়েও জুভেন্টাসকে হারাতে পারেনি লিঁও।

যদিও রিয়াল তাদের নিজের মাঠেই হেরেছে ম্যানচেস্টার সিটির কাছে, জুভেন্টাসের পরাজয়টি হয়েছে তাদের প্রতিপক্ষের মাঠে। চ্যাম্পিয়ানস লিগের নকআউটের প্রধম লেগের খেলায় অলিম্পিক লিওঁর মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি মাউরিসিও সারির শিষ্যরা।

অথচ ম্যাচের পুরো ৯০ মিনিট লিওঁর রক্ষণভাগে মুহূর্মুহু আক্রমণ করে গেছে জুভেন্টাস। কিন্তু কাজের কাজ হয়নি কোনো। উল্টো একটিমাত্র গোল করেই জয়ীর বেশে মাঠ ছেড়েছে ফরাসি ক্লাব লিওঁ।

দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কল্যাণে ম্যাচের মাত্র ৪ মিনিটেই দারুণ সুযোগ পেয়েছিল জুভেন্টাস। কিন্তু যথাসময়ে বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন হুয়ান কুয়াড্রাডো। যে কারণে সে দফায় বঞ্চিত হয় তুরিনোর বুড়িরা।

এমন অনেক জোরালো আক্রমণ করেও জালের ঠিকানা খুঁজে পাচ্ছিল না তারা। উল্টো ৩১ মিনিটের সময় খেলার ধারার বিপরীতে জুভেন্টাসের জাল কাঁপান লুকাস টুসার্ট। এই এক গোলেই নিশ্চিত হয়ে যায় লিওঁর জয়।

দ্বিতীয়ার্ধে গোলের সহজতম সুযোগটি পেয়েছিলেন বদলি হিসেবে নামা গনজালো হিগুয়াইন। স্বদেশি পাওলো দিবালার বাড়িয়ে দেয়া বলে খুব কাছ থেকেও জালে জড়াতে পারেননি এ আর্জেন্টাইন অভিজ্ঞ ফরোয়ার্ড।

ম্যাচের নির্ধারিত সময়ে মিনিট তিনেক বাকি থাকতে বল জালে জড়িয়েছিলেন জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল করে দেন রেফারি। ফলে আর ম্যাচে ফেরা হয়নি জুভেন্টাসের।

আগামী ১৭ মার্চ নিজেদের ঘরের মাঠে লিওঁকে স্বাগত জানাবে জুভেন্টাস। সে ম্যাচে অন্তত ২ গোলের ব্যবধানে জিততে হবে তাদের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা