সারাদেশ

লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর-কাশিয়ানী সড়কের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালিপুর এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে ডাকাতির ঘটনা ঘটে বলে জানান গেছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিক করেন।

জানা গেছে, কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামের বাসিন্দা আছর মল্লিকের মা আয়েশা বেগম গুরুতর অসুস্থ হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যান তিনি। মায়ের লাশ নিয়ে বিকালে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি কাশিয়ানির রামদিয়ায় যাচ্ছিলেন আছর মল্লিক। অ্যাম্বুলেন্সটি বোয়ালমারীর রুপাপাত ইউনিয়নের বনমালিপুর এলাকায় যাওয়া মাত্রই রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আটকে দেয় ডাকাতরা।

আছর মল্লিক বলেন, ১০-১২ জন মুখোশধারী ডাকাত অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে ৫০ হাজার টাকা ও সাথে থাকা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ডাকাতির খবরটি পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ডাকাতরা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে সড়কে ডাকাতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা