আন্তর্জাতিক

রোববার জাতির উদ্দেশে আবারও ভাষণ দেবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় আগামীকাল রোববার জাতির উদ্দেশে ফের ভাষণ দেবেন সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ধারণা করা হচ্ছে, ভারতে লকডাউন বাড়ানোর ঘোষণা আসতে পারে তার এই ভাষণে। দেশটিতে চলমান লকডাউনের মেয়াদ আগামী মঙ্গলবার শেষ হওয়ার কথা।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জনই মারা গেছেন মহারাষ্ট্রে।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৭১ জন, এ পর্যন্ত মারা গেছেন ২২৮ জন। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেয়া ভারতের দুই চিকিৎসক নিজের পরিবারকে সংক্রমণ থেকে রক্ষায় গত কয়েকদিন ধরে বাড়ির বাইরে রাখা গাড়িতে বসবাস করছেন।

ভুপালের ওই দুই চিকিৎসক সপ্তাহের প্রতিটি দিন বিরামহীনভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এ কারণে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তারা।

জানা গেছে, আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন মোদি। এটি ভারতে লকডাউন চলাকালীন এমন দ্বিতীয় বৈঠক। ধারণা করা হচ্ছে, বৈঠকে লকডাউন বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এরপরই জাতির উদ্দেশে ভাষণে তার ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে ২৪ মার্চ জাতির উদ্দেশে ভাষণে ২৫ মার্চ থেকে টানা ২১ দিনের লকডাউন ঘোষণা করেন তিনি। ওই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ১৪ এপ্রিল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা