শিক্ষা

রাবির নৃবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি কামাল পাশা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের সভাপতি হয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক কামাল পাশা। রোববার দুপুরে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় অন্যদের মধ্যে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ, সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম, ড. মোহাম্মদ আলতাফ হোসেন, মো. গোলাম ফারুক সরকার, মো. লিটন হোসেন, সহকারী অধ্যাপক, মোস্তাফিজুর রহমান ও প্রভাষক রাদিয়া আওয়াল তৃষা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিভাগের শিক্ষকরা নতুন সভাপতি অধ্যাপক কামাল পাশাকে ফুলেল শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক কামাল পাশা বিভাগের গৌরব ও মর্যাদা সমুন্নত রেখে বিভাগের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন। এজন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

কামাল পাশা শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে নৃবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করেন এবং ২০০২ সালে রাবির নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা