সারাদেশ

রড বোঝাই ট্রাক উল্টে গিয়ে ১৩ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে রড বোঝাই ট্রাক উল্টে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন। পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান এ খবর নিশ্চিত করে বলেন, দুপুর ২ টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রড বোঝাই রংপুরগামী ট্রাকটি ঢাকা থেকে আসছিল। প্রায় ২০ জনের বেশি মানুষ ছিল ট্রাকটিতে। পলাশবাড়ীর জুনদহ এলাকায় ট্রাকটি পৌঁছানোর পর চালক হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকটি উল্টো খাদে পড়ে গেলে, ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। আহত অন্তত পাঁচ জনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে হতাহতদের বাড়ি রংপুরসহ আশাপাশের জেলায় হতে পারে। তারা সকলেই শ্রমিক বলে মনে করছে পুলিশ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ট্রাকটি খাদ থেকে তোলার চেষ্টা চলছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা