সারাদেশ

রংপুরের বিভাগীয় কমিশনার হোম কোয়ারেন্টাইনে

রংপুর প্রতিনিধি:

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। সম্প্রতি তিনি আমেরিকা থেকে দেশে ফিরেছেন।

জানা যায়, সরকারি সফর শেষে গত ১৬ মার্চ সোমবার ভোরে আমেরিকা থেকে দেশে ফেরেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। এরপর রংপুর পৌঁছে সার্কিট হাউজের একটি কক্ষে অবস্থান নেন তিনি।

তিনি ছাড়াও পীরগাছা উপজেলার স্থানীয় আরও এক যুবককে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়। এ নিয়ে গত ৭ দিনে রংপুর জেলায় ছয়জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

এর মধ্যে কাউনিয়া উপজেলায় তিনজন ও রংপুর সিটি কর্পোরেশনের কেল্লাবন্দ এলাকায় একজন। জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমিন আহমেদ খান জানিয়েছেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত রংপুর বিভাগের ছয় জেলার ৬৮ জনকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামও রয়েছেন। তিনি আছেন রংপুর সার্কিট হাউজে।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও তিনি (বিভাগীয় কমিশনার) হোম কোয়ারেন্টাইনে আছেন। এটা সবার জন্য সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এ বিষয়ে বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম বলেন, যেহেতু সরকারি নির্দেশনা আছে তাই কোয়ারেন্টাইনে অবস্থান করছি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা