বাণিজ্য

যুদ্ধ দামামায় অস্থির বিশ্ব অর্থনীতি

বুধবার তেহরানের স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ এবং কুর্দিস্তানের এরবিলে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে হামলার কথা নিশ্চিত করা হয়।

এ অবস্থায় হামলার পর বিশ্ব বাজারে তেল ও সোনার দাম বেড়ে গেছে। অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে অন্তত ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল তেল ৬৫ দশমিক ৬৫ ডলারে বিক্রি হচ্ছে।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে বলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এছাড়া বিশ্ববাজারে স্বর্ণের দাম এবং জাপানি মুদ্রার দামও দ্রুত গতিতে বেড়ে গেছে।

একই সময়ে আন্তর্জাতিক বাজারে শেয়ার সূচকের মারাত্মক দরপতন ঘটেছে। জাপানের বেঞ্চমার্ক নিকির শেয়ার সূচকের পতন ঘটেছে ২২৫ পয়েন্ট যা শতকরা ২.৫ ভাগেরও বেশি। পশ্চিমা দেশগুলোতেও একই অবস্থা।

এ অবস্থায় মধ্যপ্রাচ্যে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ফেডারেল এভিয়েশন অ্যাডমিন্সট্রেশন (এফএএ) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরাক, ইরান এবং উপসাগরীয় অঞ্চলের আকাশসীমায় বেসামরিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা আনা হয়েছে। খবর সিএনএন।
ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে এক ঘণ্টার ব্যাবধানে দু'বার হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে।

পেন্টাগন বলছে, ইরাকে মার্কিন সামরিক ও মিত্র বাহিনীর ওপর এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য মূল্যায়ন করা হচ্ছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা