আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ঘোষণা দিল তুরস্ক ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার ইদলিবে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়ে যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

৫ মার্চ বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোতে ইদলিবে চলমান যুদ্ধ নিয়ে দু’দেশের প্রেসিডেন্ট পর্যায়ে ছয় ঘণ্টাব্যাপী এক বৈঠকের পর এ ঘোষণা আসে। এদিন মধ্যরাত থেকেই ওই সামরিক চুক্তি কার্যকর হয়।

সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা শেষ প্রদেশ হচ্ছে ইদলিব। সম্প্রতি সেখান তুরস্ক ও সিরিয়া সরকারের মধ্যে তীব্র সংঘাত দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বর থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম মিত্র রাশিয়ার সহায়তায় ইদলিবে অভিযান শুরু করে সিরিয়ার বাশার আলা-আসাদ সরকার। তাদের সঙ্গে যোগ দিয়েছে হিজবুল্লাহর মত ইরানপন্থী সশস্ত্র দলগুলো। এতে কোনঠাসা হয়ে পড়ে তুর্কিপন্থী বিদ্রোহীরা। একইসঙ্গে সৃষ্টি হয় তীব্র মানবিক পরিস্থিতি।

নয় বছর মেয়াদী এই যুদ্ধে লাখ লাখ সিরীয় সীমান্ত পার করে তুরস্কে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। সাম্প্রতিক তীব্র সংঘাতে ফের শরণার্থীর ঢল জমছে তুরস্কের সীমান্তে। এই ঢল থামাতে ও বিদ্রোহীদের সমর্থন দিতে ইদলিবে সেনা পাঠায় তুরস্ক। কিন্তু সিরিয়ার সেনাদের হাতে বিভিন্ন হামলায় প্রাণ হারায় তুরস্কের অন্তত ৫৪ সেনা।

এরপর থেকেই সেখানে সিরিয়া ও রাশিয়ার সঙ্গে প্রায়ই সংঘাত হচ্ছে তুরস্কের। অবস্থা বেগতিক মোড় নিয়েছে সম্প্রতি। এমন অবস্থায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মস্কো সফর করেন এরদোয়ান। সেখানে পুতিনের সঙ্গে বৈঠক হয় তার।

বৈঠক শেষে পুতিন বলেন, আমি প্রত্যাশা করি আমাদের মধ্যকার এ চুক্তি ইদলিবে সামরিক সংঘাতের সমাপ্তি টানবে। এই চুক্তি ইদলিবের সংঘাতমুক্ত হিসেবে ঘোষিত অঞ্চলগুলোয় সামরিক তৎপরতা রোধে কাজ করবে এবং সেখানকার শান্তিপূর্ণ জনগণের দুর্দশা ও মানবিক পরিস্থিতি উন্নতি করবে।

এরদোগান জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে চুক্তিটি কার্যকর হবে। আমরা একসঙ্গে সিরীয়দের কাছে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করতে কাজ করবো।

তিনি আরও বলেন, ময়দানে সিরিয়া সরকারের সকল হামলার জবাব দেয়ার অধিকার রয়েছে তুরস্কের। খবর: রয়টার্স।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা