আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনার মধ্যে টর্নেডোর তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারী করোনায় কাঁপছে পুরো বিশ্ব। অদৃশ্য এই ভাইরাস ঠেকাতে মরিয়া সারা দুনিয়া। করোনার এই হত্যাযজ্ঞের মধ্যেই টর্নেডো আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ১২ এপ্রিল রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তাণ্ডব চালিয়েছে টর্নেডো।

এতে ওই অঞ্চলের ৮টি অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বেশ কয়েকজনের প্রাণহানি হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে টর্নেডোর আঘাতে ভেঙে পড়া ঘরবাড়ি, বিদ্যুতের উপড়ে পড়া লাইন, বিধ্বস্ত বিলবোর্ড ও উল্টে যাওয়া গাড়ি দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, ধারণা করা হচ্ছে টর্নেডো মোট ৩৪টি এলাকা অতিক্রম করেছে। দুটি দীর্ঘ টর্নেডো একই এলাকা দিয়ে মিসিসিপিতে আঘাত করেছে।

রবিবার মধ্যরাতে আটটি অঙ্গরাজ্যের প্রায় ৫ লাখ ৮০ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানিয়েছে পাওয়ার আউটরেজ।

টেক্সাস, আরকানসাস, আলাবামা ও কেন্টাকিতে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে টর্নেডো আঘাত হানে। এর আগে রবিবার লুইজিয়ানাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। মনরোতে প্রায় ৩০০ বাড়ি বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা