বাণিজ্য

মোংলায় বিদেশি জাহাজকে ঘিরে করোনা আতঙ্ক

খুলনা প্রতিনিধি:

মোংলা বন্দরে আগত একটি বিদেশি জাহাজের সব রকম কার্যক্রম সাময়িক স্থগিত রেখেছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। করোনা ভাইরাস সন্দেহে ওই জাহাজের ৩জন ফিলিপিনো নাবিককে জাহাজের অভ্যন্তরে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

৫ মার্চ বৃহস্পতিবার বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এম ভি সেরিনিটাস এন’ জাহাজের কাজ বন্ধ রাখা হয়।

তিনি আরো বলেন, ৪ মার্চ বুধবার ইন্দোনেশিয়া থেকে ২৪ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে এম ভি সেরিনিটাস এন। জাহাজটি বন্দরের হারবারের ৩ নম্বর মুরিং বয়ায় অবস্থান করে। নিয়ম অনুযায়ী রাতেই করোনা সনাক্ত মেডিক্যাল দল জাহাজটিতে প্রবেশ করে। তখন মেডিক্যাল দল ৩ ফিলিপিনো নাবিকের শরীরে ১০০ ডিগ্রির উপরে তাপমাত্রা সনাক্ত করেন। তারা তিন নাবিককে আইসোলেশন ইউনিটে রাখতে বলেন। আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অবশ্য পরীক্ষার পর তাদের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

হারবার মাস্টার আরও বলেন, যেহেতেু করোনা ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে সেক্ষেত্রে ওই জাহাজ থেকে সকল শ্রমিক নামিয়ে এনে আমরা জাহাজের সকল প্রকার কার্যক্রম বন্ধ রেখেছি। পরিবেশ স্বাভাবিক হলে আবার শুরু করা হবে জাহাজের কাজ।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের পোর্ট হেলথ কর্মকর্তা ডা. সুফিয়া খাতুন বলেন, জাহাজের তিন ক্রু জ্বরে আক্রান্ত হলে আমরা তাদের পরীক্ষা করি। তবে তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এদের মধ্যে আবার দুজনের জ্বর ভালো হয়ে গেছে। আতঙ্কের কিছু নেই। তারপরও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা