খেলা

মেসির শেষ মুহূর্তের গোলে আবারও শীর্ষে বার্সা

স্পোর্টস ডেস্ক:

পয়েন্ট টেবিলে একবার বার্সা তো পরেরবার রিয়ালের আধিপত্য। লা লিগায় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দ্বৈরথটা বরাবরের মতোই জমে উঠেছে। তবে এবার দানটা বার্সার ঘরেই গেল।

শনিবার রাতে কাম্প নউয়ে লা লিগার ম্যাচে ১-০ গোলে জিতে আবারো শীর্ষ স্থানে উঠে গেলো বার্সা।

এদিন ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টি থেকে মেসির একমাত্র গোলেই পার পায় বার্সা। তার দেয়া গোলেই শেষ পর্যন্ত ন্যু ক্যাম্প থেকে আরও একটি পরাজয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল সোসিয়েদাদ।

ম্যাচে নির্ধারিত সময়ের খেলা শেষ। যোগ হওয়া সময়ের খেলাও ততক্ষণে প্রায় শেষ। ফাতির বাড়ানো বল সামান্য দূর থেকে জালে জড়িয়ে ব্যবধান বাড়ান আলবা। কিন্তু ভিএআর চেকিংয়ে সেই গোল বাতিল করে দেন রেফারি। শেষতক ১-০-তেই সন্তুষ্ট থাকতে হলো স্বাগতিকদের।

ম্যাচে প্রথম আক্রমণটা করে বার্সেলোনা। গোলের সুযোগও তৈরি করেন মেসি। খেলার মিনিট দশেকের মাথায় মেসির শট আটকে দলকে রক্ষা করেন সোসিয়েদাদের গোলরক্ষক।

১৪ মিনিটে ফের সুযোগ তৈরি করেন মেসি। এবারও বাধা হয়ে দাঁড়ান প্রতিপক্ষের গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। প্রথমার্ধে গোলহীন থাকা ম্যাচে গোলের দেখা নেই দ্বিতীয়ার্ধের শেষ পর্যন্ত। বার্সেলোনাকে মোটামুটি আটকেই রাখে সোসিয়েদাদ রক্ষণ।

শেষ মুহূর্তে বিতর্কিত এক পেনাল্টি থেকে দলকে জয় এনে দেন মেসি। এ জয়ে ৫৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে শীর্ষে শীর্ষে উঠল বার্সেলোনা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা