সারাদেশ

মুন্সীগঞ্জে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১, মূল হোতা পলাতক

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে ভোররাতে পুলিশের অভিযানে একটি রিভলবার, এক রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় আরেকজন পালিয়ে যায়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাত আড়াইটার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের উত্তর নাহাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম। অভিযানের সময় বাবু মুন্সী (৪৩) নামের এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে মো. আসিব হাওলাদার (১৯) নামে এক যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর নাহাপাড়ায় আকবর শেখের পুকুরপাড়ের দক্ষিণ-পূর্ব কোণে কলাগাছের ঝোপের নিচ থেকে একটি কাঠের বাটযুক্ত রিভলবার, এক রাউন্ড গুলি ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসিব হাওলাদার দাবি করেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি তিনি পলাতক বাবু মুন্সীর কাছ থেকে পেয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর সামুদাফৎ গ্রামে অগ্নিকাণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ গ্রামে ৫ নং ওয়ার্ড এ ভয়াবহ অগ্নিকাণ্...

মুন্সীগঞ্জ টেন্ডার জমা নিয়ে বিএনপি'র দু'পক্ষের সংঘর্ষ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপি নেতাকর্মীদের দুই পক্ষের...

রাঙ্গাবালীর সামুদাফৎ গ্রামে অগ্নিকাণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ গ্রামে ৫ নং ওয়ার্ড এ ভয়াবহ অগ্নিকাণ্...

মুন্সীগঞ্জ টেন্ডার জমা নিয়ে বিএনপি'র দু'পক্ষের সংঘর্ষ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপি নেতাকর্মীদের দুই পক্ষের...

জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের নির্দেশ

প্রধানমন্ত্রী রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন।...

কুয়েতে আছড়ে পড়লো মার্কিন যুদ্ধবিমান

উপসাগরীয় অঞ্চলে তৃতীয় দিনের মতো ইরানের হামলা চলার মধ্যে কুয়েতে বেশ কয়েকটি মার...

কোনো সমঝোতা নয়: লারিজানি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো সমঝোতা করবে না বলে জানিয়েছেন সুপ্রিম ন্যাশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা