জাতীয়

মুজিববর্ষে বিনামূল্যে ল্যান্ডফোন

নিজস্ব প্রতিবেদক:

এক সময়ের বহু প্রত্যাশিত ল্যাণ্ডফোন এখন পাওয়া যাচ্ছে বিনামুল্যে। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ টেলিকমিউনেকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সারা দেশে এ সেবা প্রদান করছে। আগ্রহীরা যোগাযোগ করলেই সহজে তার ঠিকানায় দ্রুত টেলিফোনের এ সংযোগ প্রদান করা হচ্ছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিটিসিএল বিশেষ সেবা শুরু করেছে। ঘোষিত মুজিববর্ষে সাধারণ মানুষকে বিশেষ উপহার হিসেবে তারা সংযোগের সঙ্গে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্টারনেট এবং ৫০ মিটার পর্যন্ত সংযোগ ক্যাবল বিনামূল্যে প্রদান করছেন।

গিগাবিট প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক (জিপোন) এর মাধ্যমে বিটিসিএল সাশ্রয়ী মূল্যে উচ্চগতির ইন্টারনেট ও টেলিফোন সেবা দিয়ে আসছে। সে সুবিধাও মুজিববর্ষ উপলক্ষে বিনামূল্যে দেশবাসীকে প্রদান করছেন তারা।

এ সংযোগের মাধ্যমে গ্রাহক মাত্র দেড়শত টাকায় সারা মাস যত খুশি তত কথা বলতে পারবেন। মাসিক কোনো লাইন রেন্ট ছাড়াই যে কোনো মোবাইলে প্রতি মিনিট ৫২ পয়সায় কথা বলা যাবে। সংযোগ গ্রহনকারীদের জন্য থাকছে অ্যাপস ব্যবহারের সুবিধা।

এর মাধ্যমে টেলিফোন, ইন্টারনেট ও বিল বিষয়ে বিস্তারিত জানা ও অভিযোগ দেওয়া যাবে। একই সঙ্গে নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে এ লাইনে যে কোনো বিল পরিশোধের সহজ সুযোগ থাকছে।

উপ-মহাব্যবস্থাপক (ফোন্স-১) বিটিসিএল, নীলক্ষেত ঢাকার দায়িত্বরত উৎপল কুমার সাহা সান নিউজকে বলেন, মুজিববর্ষে সাধারণ মানুষের জন্য বিশেষ সেবা নিয়ে এগিয়ে এসেছে বিটিসিএল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং ডিজিটাল বাংলাদেশের সুবিধা সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। ইতিমধ্যে ঢাকার নীলক্ষেতসহ বিভিন্ন এলাকার মানুষের মধ্যে এ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। সরকারের বিশেষ এ উপহার সাধারণ মানুষকে দারুণভাবে উপকৃত করবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, নীলক্ষেত এলাকার গ্রাহকদের জন্য দু’এক দিনের মধ্যেই সংযোগসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

সংযোগ পাওয়া বা এ বিষয়ে জানতে ১৬৪০২ নম্বরে কল করার আহ্বান করেছেন কর্তৃপক্ষ। একই সঙ্গে এ বিষয়ে বিস্তারিত জানতে www.btcl.com.bd এই সাইটে ভিজিট করার অনুরোধ করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা