আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৩ মে) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বুধবার তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে আনুষ্ঠানিক ভাবে মমতা এই পদ থেকে সরে দাঁড়ালেন।

এদিকে আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জগদীপ ধনখড়। এসময় আগামী দিনের জন্য তৃণমূলের এই শীর্ষ নেত্রীকে শুভেচ্ছাও জানান তিনি। বুধবার সকালে কলকাতার রাজভবনে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সোমবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় সেখানে তিনি প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন। নতুন মেয়াদে শপথ নেওয়ার আগে নিয়ম অনুযায়ী পদত্যাগ করেন মমতা। এসময় পদত্যাগপত্র গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সময়ে মমতাকেই দায়িত্বভার সামলানোর অনুরোধ করেন ধনখড়।

পরে টুইটারে দেওয়া এক বার্তায় জগদীপ ধনখড় বলেন, ‘বিধানসভা নির্বাচনে জয়লাভ করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি তৃতীয়বারের জন্য মানুষকে সেবা করার সুযোগ পেয়েছেন। আশা করছি, রাজ্যের অতীত গৌরব তিনি পুনরুদ্ধার করবেন।’

বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির কারণে শপথ অনুষ্ঠানে অতিথির সংখ্যাও থাকবে নিয়ন্ত্রিত। তারপর ৬ ও ৭ মে শপথ নেবেন বিধানসভা নির্বাচনের নবনির্বাচিত বিধায়করা।

বরাবরের মতো এবারও পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হতে চলেছেন বিমান বন্দোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী কারা হবেন, তা ঠিক করেবেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী নিজেই।

গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২১৩টি আসনে। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের নির্দেশ

প্রধানমন্ত্রী রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন।...

কুয়েতে আছড়ে পড়লো মার্কিন যুদ্ধবিমান

উপসাগরীয় অঞ্চলে তৃতীয় দিনের মতো ইরানের হামলা চলার মধ্যে কুয়েতে বেশ কয়েকটি মার...

কোনো সমঝোতা নয়: লারিজানি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো সমঝোতা করবে না বলে জানিয়েছেন সুপ্রিম ন্যাশন...

রাঙ্গাবালীর সামুদাফৎ গ্রামে অগ্নিকাণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ গ্রামে ৫ নং ওয়ার্ড এ ভয়াবহ অগ্নিকাণ্...

মুন্সীগঞ্জ টেন্ডার জমা নিয়ে বিএনপি'র দু'পক্ষের সংঘর্ষ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপি নেতাকর্মীদের দুই পক্ষের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা