খেলা

মাসব্যাপী ২০ হাজার মানুষকে খাবার দেবে বিসিবি

স্পোর্টস ডেস্ক:

বিশ্ব পরিস্থিতিতে মরণঘাতী করোনাভাইরাস অন্যান্য দেশের মত বাংলাদেশেও হানা দিয়েছে। করোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ ও বিভিন্ন সংস্থা। এবার সেই তালিকায় যুক্ত হলো দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।

বোর্ডের পক্ষ থেকে ২০ হাজার গরীব মানুষকে খাদ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিসিবি বিমিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

১২ এপ্রিল রবিবার এক বেসরকারি টেলিভিশনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

জালাল ইউনুস বলেন, ক্রিকেট বোর্ডের তহবিল থেকে আমরা চেষ্টা করছি যেভাবে জনসাধারণের কাজে আসতে পারি। আমরা চিন্তা ভাবনা করেছি করোনাভাইরাসে যে সব জায়গা বেশি ক্ষতিগ্রস্থ সে সব জায়গায় খাদ্য বিতরণ করবো। এ জন্য প্রায় ২০ হাজার খাদ্য প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। মাসব্যাপী এ কার্যক্রম চলবে। এটা হয়তো কয়েকদিনের মধ্যেই শুরু হবে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আরো বলেন, হুইল চেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও আমরা কিছু আর্থিক সাহায্য করেছি। তারা আমাদের কাছে আবেদন করেছিল।

করোনাভাইরাসের কারণে বর্তমানে স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। দেশ প্রায় লকডাউন থাকায় বিপাকে পড়েছে সমাজের খেটে খাওয়া মানুষরা।

তাদের সাহায্যে এরইমধ্যে এগিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা