আন্তর্জাতিক

মার্কিন সুরক্ষিত গ্রিন জোনে  আবারও রকেট  হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের কুদস ফোর্সের শীর্ষ নেতা কাসেম সোলাইমানিকে হত্যার পর থেকে প্রতিশোধ হিসেবে দেশটি দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন দূতাবাসগুলোতে।

তারই অংশ হিসেবে ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনের কাছে আবারও রকেট হামলা চালাল দেশটি। রোববার ভোরে এই হামলা করা হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, হামলার পর দূতাবাস চত্বরে সাইরেন বেজে ওঠে। কতগুলো রকেট আঘাত হেনেছে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।

এর আগে গত ২৬ জানুয়ারি দূতাবাস চত্বরের অভ্যন্তরে হামলার ঘটনা ঘটে। রোববারের এই হামলাটি ছিল ১৯তম হামলা।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি জানিয়েছেন, রকেট হামলার জোরালো শব্দের পর গ্রিন জোনের ওপর দিয়ে বিমান উড়তে দেখা যায়।

গত বছরের ২৭ ডিসেম্বর ইরাকের কিরকুকে একটি মার্কিন সেনা অবস্থানে রকেট হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত হন। হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে তাদের অবস্থানে পাল্টা হামলা চালায় ওয়াশিংটন।

সে হামলায় হিজবুল্লার প্রায় ২৫ সেনা নিহত হয় । এরও কয়েক দিনের মাথায় বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সোলাইমানির সঙ্গে ইরানের কুদস ফোর্সের আরেক প্রভাবশালী নেতা ও হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসও নিহত হন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা