বাণিজ্য

মসলার দাম কমলো ১০ থেকে ২৫ ভাগ

নিজস্ব প্রতিবেদক:

গরম মসলার দাম ১০-থেকে ২৫ ভাগ কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি।

আজ (১৩ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিনের সাথে ব্যবসায়ী সমিতির ৬ সদস্যের প্রতিনিধি দল এক বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।

বৈঠকে ব্যবসায়ী সমিতি গরম মসলার মূল্য তালিকা ঘোষণা করেন। মূল্য তালিকা হলো- জিরা প্রতি কেজি ৩০০-৩৪০ টাকা, দারচিনি ৩১০-৩৩০ টাকা, দারচিনি (ভিয়েতনাম)৩৫০-৩৭০ টাকা, লবঙ্গ ৬৮০-৭২০ টাকা, এলাচ ২৮০০-৩২০০ টাকা, গোলমরিচ (সাদা) ৫৫০-৫৮০ টাকা, গোলমরিচ (কাল) ৩৬০-৩৮০ টাকা।

ঘোষিত এই মূল্য তালিকায় স্বাক্ষর করেন বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি সভাপতি মো. এনায়েত উল্লাহ ও সমিতির মহাসচিব মো. আতিকুল হক।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে গরম মসলার আন্তর্জাতিক বাজার ও বাংলাদেশে আমদানি মূল্য পর্যালোচনায় বৈঠক অনুষ্ঠিত হয়। ঈদকে সামনে রেখে নিত্য পণ্যের পাশাপাশি মসলার মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে একমত পোষণ করে সকলে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা