বাণিজ্য

ভারত থেকে রেলে পণ্য পরিবহন শুরু

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দেশে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির পর ভারত থেকে প্রথম পণ্যবাহী ট্রেন শনিবার (৯ মে) বাংলাদেশে এসেছে। দেশের পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন জানায়, প্রথম ট্রেনে পণ্য হিসেবে পেঁয়াজ এসেছে। শনিবার গেদে-দর্শনা ইন্টার এক্সচেঞ্জ পয়েন্টে ভারতীয় রেলওয়ে বাংলাদেশ রেলওয়ের কাছে পণ্যবাহী ট্রেনটি বুঝিয়ে দেয়। সেখানে কাস্টম ছাড়পত্রের ৪২টি ওয়াগন সম্বলিত সেই ট্রেনটি আনলোডিংয়ের জন্য সুবিধাজনক রেল টার্মিনালে নিয়ে যাওয়ার কথা। এ ধরনের আরো কয়েকটি ট্রেন বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে। এ ট্রেনগুলো গেদে-দর্শনা, পেট্রাপোল (ভারত)-বেনাপোল (বাংলাদেশ), সিঙ্গাবাদ (ভারত)-রোহনপুর (বাংলাদেশ) ও রাধিকাপুর (ভারত)-বিরল (বাংলাদেশ) রেল রুটে আসবে।

ভারতীয় হাইকমিশন জানায়, করোনাভাইরাসের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। বাংলাদেশ-ভারত বাণিজ্যও ব্যাহত হচ্ছে। ভারত থেকে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে দুই দেশের মধ্যে বিদ্যমান রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা