আন্তর্জাতিক

ভারতে হাসপাতালে আগুন, ১৩ করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন করোনায় আক্রান্ত রোগীরা। এর আগে হাসপাতালের বাইরে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে অক্সিজেনের অভাবে ২৪ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এবার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ করোনা রোগীর মৃত্যু হলো।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরের ভিরার এলাকার একটি হাসপাতালে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা সবাই ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে বিজয় বল্লভ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালে আগুন লাগার পর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজয় বল্লভ হাসপাতালের প্রধান নির্বাহী দিলিপ শাহ শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে প্রায় ৯০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র। এর মধ্যেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। দেশটিতে বৃহস্পতিবার নতুন সংক্রমণ ছিল ৬৭ হাজারের বেশি।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি দুর্ঘটনার সময় হাসপাতালে দু'জন নার্সকে দেখতে পেয়েছেন কিন্তু সে সময় কোনো চিকিৎসক সেখানে ছিলেন না।

তবে দিলিপ শাহ এ বিষয়টি অস্বীকার করে বলেছেন, সে সময় চিকিৎসকরা সেখানে ছিলেন। তিনি এটাও জোর দিয়ে বলেছেন যে, হাসপাতালে অগ্নিনির্বাপক নিয়ম-নীতি সঠিকভাবে পালন করা হয়। দুর্ঘটনার পর বেশ কয়েকজন রোগীকে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা