আন্তর্জাতিক

ভারতে আরও এক মাস লকডাউন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে ভারত। আগামী ৩০ জুন পর্যন্ত ভারতের কনটেনমেন্ট জোনে লকডাউন চলবে বলে জানিয়েছে দেশটির সরকার।

শনিবার (৩০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, লকডাউনের সময় বাড়ানো হলেও বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের সব রাজ্যের উপাসনালয় খুলে দেয়া হবে আগামী ৮ জুন থেকে। কনটেনমেন্ট এলাকা ছাড়া খোলা থাকবে হোটেল, রেস্টুরেন্ট, শপিংমল এবং বারও। তবে সারাদেশে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ থাকবে।

করোনাভাইরাস প্রতিরোধে গত ২৫ মার্চ ভারতজুড়ে লকডাউন ঘোষণা করে সরকার। কয়েক দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। শেষে চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ার কথা ছিলো ৩১ মে। কিন্তু এরিমধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় আরও এক মাস বাড়ানো হলো লকডাউন।

ভারতে এখন পর্যন্ত নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে প্রায় ৮ হাজার। দেশটিতে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ১৪৫ জনে। শনিবার নতুন করে মারা গেছে ১৭৮ জন। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ হাজার ১৫৮ জনের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা