খেলা

বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তান যুবাদের ম্যাচ পন্ড

সান নিউজ ডেস্ক:

নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচটি জিতলে শীর্ষে থাকার সুযোগ ছিল। আর সেই কাজটা করে দিল বৃষ্টি। পয়েন্ট ভাগাভাগি করে টেবিলের শীর্ষে থেকেই প্রথম রাউন্ডের খেলা শেষ করল বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলায় শুক্রবার (২৪ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফট্রুমে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবারা।

ম্যাচের শুরু থেকেই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। এরপর বৃষ্টি থামলে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। বৃষ্টি হানায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৭ ওভারে। আর তাতে ২৫ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করে ১০৬ রান।

ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রান আসে ওপেনার তানজিদ হাসানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রানে অভিষেক দাসের ব্যাটে। আর ১৬ রানে অপরাজিত থাকেন শাহাদাত হোসেন। এরপর ফের বৃষ্টি বাগড়ায় খেলা বন্ধ থাকার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বল হাতে পাকিস্তানের মোহাম্মদ আমির খান ৪ উইকেট, আব্বাস আফ্রিদি ৩ উইকেট আর আমির আলী নিয়েছেন ১ উইকেট।

পয়েন্ট ভাগাভাগি করে নেওয়ায় ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা বাংলাদেশের সংগ্রহ এখন ৩ ম্যাচে ৫ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান। তবে নেট রান রেটের হিসাবে এগিয়ে বাংলাদেশের যুবারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা