স্বাস্থ্য

বিশ্বে ৯০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনাক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা যুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী বিশ্বের অন্তত ৯০ হাজার স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জামের ঘাটতির খবরের মধ্যেই এমন তথ্য দিয়েছে আন্তর্জাতিক নার্সেস কাউন্সিল(আইসিএন)।

বুধবার (৬ মে) সংস্থাটি জানায়, এই রোগে এখন পর্যন্ত ২৬০ জন নার্সের মৃত্যু হয়েছে। কাজেই কর্মী ও রোগীদের মধ্যে ভাইরাসের বিস্তার রোধে সঠিক হিসাব রাখতে কর্তৃপক্ষের কাছেও অনুরোধ জানানো হয়েছে। খবর রয়টার্সের।

জেনেভা ভিত্তিক সংস্থাটি মাস খানেক আগে জানিয়েছিল, উহান থেকে ছড়িয়ে পড়া এই মহামারিতে ১০০ নার্স আক্রান্ত হয়ে মারা গেছেন।

আইসিএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাওয়ার্ড ক্যাটন বলেন, স্বাস্থ্যকর্মীদের করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ হাজার থেকে বেড়ে ৯০ হাজারে বেশি হবে। কিন্তু বিশ্বের সব দেশ থেকে তথ্য নিতে না পারায় সঠিক সংখ্যা মূল্যায়ন করা সম্ভব হয়নি।

৩০টি দেশের নার্সদের সংগঠন, সরকারি হিসাব ও গণমাধ্যমের প্রতিবেদন থেকে তথ্য নিয়ে আক্রান্ত নার্সদের সংখ্যা ৯০ হাজার নির্ধারণ করা হয়েছে। ১৩০টি জাতীয় নার্স সংগঠনের প্রতিনিধিত্ব করছে আইসিএন। যাতে ২০ লাখ নিবন্ধিত নার্স রয়েছেন।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩৫ লাখ লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ক্যাটোন বলেন, যদি স্বাস্থ্যকর্মীদের গড় আক্রান্তের সংখ্যা ছয় শতাংশ বলে আমরা ধরে নিই, তবে বৈশ্বিক সংখ্যা দুই লাখের বেশি হবে।

আইসিএন নির্বাহী বলেন, কেলেঙ্কারিটা হচ্ছে, সরকারগুলো পরিকল্পিতভাবে এই সংখ্যা সংগ্রহ করছে না। তারা চোখ বন্ধ করে রাখছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। এতে আরও প্রাণহানি বাড়বে বলেও তিনি সতর্ক করে দেন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা