আন্তর্জাতিক

বিশৃঙ্খলা দিয়েই শুরু হল বিমান চলাচল

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনা সংক্রমণ মোকাবেলায় ভারতে টানা দুই মাস বন্ধ ছিল বিমান চলাচল। আজ থেকে আবার আন্তঃ বিমান চলাচল শুরু হয়েছে দেশটিতে। প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম পরিধান করে বিমান-সেবিকারা বিমানের দরজায় দাঁড়িয়ে যাত্রীদের স্বাগত জানান। যাত্রীদের ওয়েব চেক ইন করতে হয়েছে। ডাউনলোড করতে হয়েছে সরকারি আরোগ্য সেতু অ্যাপ।

বিমানে কোনও খাবার দেওয়া হচ্ছে না। শুধু বোতলজাত পানি দেওয়া হচ্ছে। যাত্রীরা সামাজিক দূরত্ব বাজায় রেখে স্বাস্থ্য পরীক্ষার পরেই ঢুকতে পেরেছেন বিমানবন্দরে।

বিমানগুলিকেও ভালো করে পরীক্ষা করে নেওয়া হয়েছে। দুই মাস বন্ধ থাকার পর হঠাৎ উড়লে যন্ত্রপাতি বিকল হওয়ার সম্ভাবনা থাকে। করাচির বিমান দুর্ঘটনার ক্ষেত্রে দীর্ঘদিন বিমানটি না চলার জন্য যান্ত্রিক গোলযোগের কথা বলা হয়েছে।

তবে বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে এই ধরণের জটিলতা নেই। কারণ, এয়ার ইন্ডিয়ার বিমানগুলি গত দুই মাস ধরে চালু ছিলো। তারা জরুরী জাতীয় সেবায় নিয়োজিত ছিল। পাশাপাশি বেসরকারি বিমান সংস্থাগুলিকে বলে দেওয়া হয়েছে, বিস্তারিত পরীক্ষার পরই তারা যেন বিমান চালাতে শুরু করে।

তবে শুরুর দিনেই বিশৃঙ্খলার কারণে প্রচুর ফ্লাইট বাতিল করতে হয়েছে। এতে করে যাত্রীরা পড়েছে চরম বিপাকে। অনেক রাজ্য শেষমুহূর্তে জানায় তারা বিমান নামতে দেবে না।

মহারাষ্ট্র জানিয়েছে পুরো ভর্তি বিমান চালানো যাবে না। ফলে দিল্লি থেকে ৮২টি ফ্লাইট বাতিল হয়েছে। নয়টি বেঙ্গালুরু থেকে। গুয়াহাটি থেকে ছয়টি বিমান চলেছে। ২৬টি বাতিল। কেরালাতেও একই অবস্থা। শিলচর, আইজলে বিমান চলেনি। আগে থেকে যাত্রীদের তা জানানো হয়নি। ফলে তাঁরা বিমানবন্দরে গিয়ে জানতে পেরেছেন, বিমান বাতিল।

মুম্বই ফ্লাইটের সীমা বেঁধে দিয়ে বলেছে, ৫০টির বেশি ফ্লাইট ওঠানামা করতে দেওয়া হবে না। চেন্নাইও ফ্লাইটের সীমা বেঁধে দিয়েছে। তাই অনেকগুলি ফ্লাইট বাতিল হয়েছে।

দিল্লির টার্মিনাল ৩ ও মুম্বাইয়ে ছত্রপতি শিবাজি বিমানবন্দরের অবস্থা ছিলো সব চেয়ে খারাপ। মুম্বাইয়ে তো বিমানবন্দরের বাইরে কোনও যানবাহন ছিলো না। কোনওরকমে যাত্রীরা বন্ধুদের ধরে বা গাড়ি জোগাড় করে বিমানবন্দরে এসেছেন। ফ্লাইট বাতিল হওয়ায় ফিরে যাওয়ার সময় নাজেহাল হতে হয়েছে তাদের।

এদিকে, ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ৩০ মে পর্যন্ত যেন কলকাতায় বিমান চালানো না হয় সে বিষয় কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছিলেন। কেন্দ্রীয় সরকার ঠিক করেছে, কলকাতার সঙ্গে বিমান চলাচল শুরু হবে ২৮ মে থেকে। কলকাতায় বিমান চলছে না বলে উত্তর পূর্বের অনেক ফ্লাইট বাতিল করতে হয়েছে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা