জাতীয়

বিদেশফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিতে পুলিশে হস্তান্তরে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বিদেশফেরত ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইন ও স্বাস্থ্যগত পরীক্ষা নিশ্চিত করতে তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তরের ব্যবস্থা নিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও পররাষ্ট্র সচিবের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ চার দফা নির্দেশনা দেন।

অন্য তিন নির্দেশনা হচ্ছে:

০১.বিদেশ ফেরত সবাইকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ।

০২. বিদেশ ফেরতদের ও সন্দেহভাজনদের মেডিকেল চেক আপ/স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য সচিবের প্রতি নির্দেশ।

০৩.জেলা প্রশাসনের মাধ্যমে কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিদের তদারকি করতে জনপ্রশাসন সচিবের প্রতি নির্দেশ।

এই আদেশের বিষয়টি রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৫ মার্চ দেশে করোনাভাইরাস প্রতিরোধে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব, শিক্ষাসচিব, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়।

বৃহস্পতিবার এই রিটের ওপর শুনানি হয়। রিটের পক্ষে আইনজীবী ইউনুছ আলি আকন্দ নিজেই শুনানি করেন। আদালত এমিকাস কিউরি হিসেবে রেজা ই রাব্বী খন্দকারের বক্তব্য শোনেন। এছাড়া রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম আর চৌধুরী।

কোভিড-১৯ করোনা ভাইরাস বর্তমানে বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে এ পর্যন্ত বিশ্বজুড়ে ২ লাখ ১৯ হাজার ৩৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছে ৮ হাজার ৯৬৯ জন।

পরিস্থিতি মোকাবিলায় অনেক দেশেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্তের খবর দিয়েছে আইইডিসিআর। মারা গেছেন ১ জন। সুত্র: ইউএনবি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা