জাতীয়

বিএসএমএমইউ’র প্রো:ভিসি স্ত্রী-কন্যাসহ করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ( প্রো:ভিসি ) ডা.শহীদুল্লাহ সিকদার এবং তার স্ত্রী ও কন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি বিএসএমএমউ’র চর্ম ও যৌন রোগ বিভাগের বর্তমান চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ( আর এন্ড ডি )।

তার অধীনে হাসপাতালে ভর্তি সিলেট হতে আসা এক রোগীর করোনা পজিটিভ ধরা পরার পর ডা. শহীদুল্লাহ সিকদারের করোনা টেস্ট করা হলে তারও ফলাফল করোনা পজিটিভ আসে।

পরবর্তীতে তার বাসায় তার স্ত্রী এবং কন্যার টেস্ট করা হলে তাদেরও করোনা পজিটিভ হয়। তারা বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

ডা. শহীদুল্লাহ সিকদারের একসময়ের সহকর্মী ডা. জাহাংগীর আলম এবং তার পুত্রের ফেসবুকের স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।

বিএসএমএমইউ’র জনসংযোগ কর্মকর্তাও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বিষয়টি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিদ্যালয়ের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মাঝে আতংক বিরাজ করছে।

তার সংস্পর্শে আসা চিকিৎসক এবং সহকর্মীরা অনেকেই সেলফ কোয়ারেন্টিনে যাবার পরিকল্পনা করছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা