বিনোদন

বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে শুভ আর হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক:

আব্রাহাম লিঙ্কন, মহাত্মা গান্ধী ও জন এফ কেনেডীকে নিয়ে আগেই তৈরি হয়েছে বায়োপিক। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে সে মানের কোনো বায়োপিক এখনো তৈরি হয়নি বাংলাদেশে। যদিও একটা নির্মানের প্রচেষ্ঠা হয়েছিল সেটা খুব বেশি আলোড়ন তুলতে পারেনি। এবার বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের চমক হিসেবে আসছে বঙ্গবন্ধু শীর্ষক বায়োপিক।

যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।

জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা আরিফিন শুভ খবরটা আগেই জানা ছিল। তবে চুড়ান্ত ছিল না কারা কারা আসলে অভিনয় করছেন।

অবশেষে আজ এলো সেই চুড়ান্ত শিল্পী তালিকা। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম-সচিব নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এক তালিকায় বঙ্গবন্ধুর বায়োপিকে বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য ৫০ জন শিল্পীর নাম প্রকাশ করা হয়। বিএফডিসির ওয়েবসাইটে আংশিকভাবে প্রকাশিত সেই তালিকায় বঙ্গুবন্ধু হিসেবে রয়েছে আরিফিন শুভর নাম। আর শেখ হাসিনা চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।

১ মার্চ বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম-সচিব নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এই তালিকায় ৫০ জন শিল্পীর নাম প্রকাশ করা হয়। পাশাপাশি তাদের চরিত্রের নামও প্রকাশ করা হয়েছে।

সেই তালিকার শুরুতে বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধু শীর্ষক বায়োপিকের বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত অভিনেতা-অভিনেত্রীদের আংশিক তালিকা।

সেই আংশিক তালিকা অনুযায়ী জানা গেছে, বঙ্গবন্ধু চরিত্রে আরেফিন শুভ, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া ও জান্নাতুল সুমাইয়া। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা রেনুর চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।

এছাড়া অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে আরও অভিনয় করছেন, সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল ইসলাম সাচ্চু (এ কে ফজলুল হক), রাইসুল ইসলাম আসাদ ( আব্দুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ দাদা), ফেরদৌস আহমেদ (তাজউদ্দীন আহমেদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।

ছবিটি পরিচালনা করছেন বলিউডের পরিচালক শ্যাম বেনেগাল। বায়োপিকটি নির্মাণে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ রছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

ছবিটির মহরত হবে ১৭ মার্চ বঙ্গুবন্ধুর জন্মদিনে। বাংলা ভাষায় নির্মিত হচ্ছে ছবিটি। তবে পর্দায় হিন্দি সাবটাইটেল থাকবে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটির জন্য বাজেট রাখা হয়েছে ৩৫ কোটি টাকা। মূল বাজেটের ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ ভাগ ভারত সরকার।

এই বায়োপিকের মাধ্যমে উঠে আসবে বাংলাদেশের অভ্যুদয় থেকে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নির্মম ট্র্যাজেডি। তারুণ্য থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং পরবর্তী সময়ের মুজিবের দেখা মিলবে ছবিতে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা