জাতীয়

বাসায় মাদকসহ আটক মডেল মৌ আক্তার

নিজস্ব প্রতিবেদক: আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটকের কিছুক্ষণ পরই আটক হলেন মডেল মৌ আক্তার। রোববার (১ আগস্ট) দিনগত মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোড নিজ বাসা থেকে তাকে আটক করেছে ডিএমপি গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি উত্তরের যুগ্ম কমিশনার হারুন-অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র বলছে, মডেল মৌ আক্তারের বাসা থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে রোববার রাতেই রাজধানীর গুলশান থানার বারিধারায় নিজ বাসা থেকে আটক হয়েছেন ফারিয়া মাহবুব পিয়াসা। ডিবি তার বাসার টেবিল থেকে ৪ প্যাকেট ইয়াবা উদ্ধার করেছে। প্যাকেটগুলোতে কত পিস ইয়াবা ছিল সেটি এখনো গণনা করা হয়নি। তার রান্নাঘরের ক্যাবিনেটে ৯ বোতল বিদেশি মদ, ফ্রিজে সিসা তৈরির কাঁচামাল এবং কয়েকটি ই-সিগারেট পাওয়া যায়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার কাছে বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার...

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান

ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনার...

সব শ্রেণিকক্ষে প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও...

মুন্সীগঞ্জে রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ সিপাহিপাড়া চৌরাস্তায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস...

বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে...

উলিপুরে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

কুড়িগ্রামের উলিপুরে কেসি রোডে হেলিপ্যাড হতে আমিন মোড় পর্যন্ত ৩.৩ কি.মি. বাইপা...

মাদারীপুরে জাতীয় ফল মেলা উদ্বোধন 

"করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস" এ শ্লোগানেক সামনে রেখে মাদা...

মুন্সীগঞ্জে সোহেল হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার এক

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁওয়ে সোহেল মুন্সী হত্যা ম...

মাদারীপুরে মাঠে বিজিবি, রাজপথে যুবদল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোন...

সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের কড়া প্রতিক্রিয়া

রাজধানীর ধানমন্ডিতে কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা ও অসদাচরণের অভিযোগের ঘটনা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা