খেলা

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত খেলা হবে ইংল্যান্ডে  

স্পোর্টস ডেস্ক:

করোনা আতঙ্কের মধ্যেই নির্ধারণ হল বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি। সফরে আইরিশদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।

আগামী মে মাসে অনুষ্ঠিতব্য সম্ভাব্য ভেন্যুও ঠিক হয়ে গেছে এরইমধ্যে। আইসিসির ফিউচার ট্যুার প্ল্যানেরই অংশ এই সিরিজটি।

মে মাসের ২২, ২৪, ২৭ এবং ২৯ তারিখ আইরিশদের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এই চারটি ম্যাচ ইংল্যান্ডের মাটিতেই আয়োজন করতে চায় আয়ারল্যান্ড।

তবে ইংল্যান্ডের ঘরোয়া ব্যস্ত সূচির কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের প্রধান ভেন্যুগুলোর অধিকাংশই বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের জন্য ছাড়তে পারেনি। তবে যে চারটি ভেন্যু দেয়া হচ্ছে ইংল্যান্ডে, সেগুলো কম গুরুত্বপূর্ণ নয়।

কেনিংটনের কিয়া ওভাল, চেমসফোর্ডের ক্লাউড এফএম কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ড এবং এজবাস্টন স্টেডিয়াম- এই চারটি ভেন্যুতে আয়োজন করা হবে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

২০১০ সালে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ আয়োজনের এক দশক পর এই প্রথম ইংল্যান্ড আবারও ভিন্ন দুটি দেশের দ্বিপাক্ষিক সিরিজের আয়োজক হতে যাচ্ছে।

টি-টোয়েন্টি সিরিজের আগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে বেলফাস্টে।

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি
১ম ম্যাচ : ১৪ মে, বৃহস্পতিবার, বেলফাস্ট
২য় ম্যাচ : ১৬ মে, শনিবার, বেলফাস্ট
৩য় ম্যাচ : ১৯ মে, মঙ্গলবার, বেলফাস্ট

টি-টোয়েন্টি সিরিজের সূচি
১ম টি-টোয়েন্টি : ২২ মে, শুক্রবার, কিয়া ওভাল, কেনিংটন
২য় টি-টোয়েন্টি : ২৪ মে, রোববার, কাউন্টি গ্রাউন্ড, চেমসফোর্ড
৩য় টি-টোয়েন্টি : ২৭ মে, বুধবার, কাউন্ট গ্রাউন্ড, ব্রিস্টল
৪র্থ টি-টোয়েন্টি : ২৯ মে, শুক্রবার, এজবাস্টন স্টেডিয়াম।

তবে করোনাভাইরাস আতঙ্কে সিরিজটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা