জাতীয়

বাংলাদেশে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চায় সৌদি

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবে কর্মরত বাংলাদেশের পাসপোর্টধারী রোহিঙ্গাদের ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে দেশটির সরকার। সম্প্রতি বাংলাদেশকে একাধিক চিঠি দিয়ে বিষয়টি সমাধান করার আহ্বান জানিয়েছে সৌদি সরকার।

কূটনৈতিক সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের যৌথ কমিশনের বৈঠকে সৌদি আরব প্রসঙ্গটি তুলতে পারে। সৌদি আরব দাবি করছে সেখানে বাংলাদেশের পাসপোর্টধারী প্রায় ৪২ হাজার রোহিঙ্গা কর্মরত রয়েছে। সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত বাংলাদেশের রাষ্ট্রদূত সম্মেলনের বিষয়টি আলোচনাতে এসেছে।

কূটনৈতিক সূত্র জানায়, সৌদি আরব মনে করে, বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে এসব রোহিঙ্গা আকাশপথে সে দেশে গেছে। তাই এদের দায়িত্ব বাংলাদেশকেই নিতে হবে। এ নিয়ে গত বছর একাধিকবার বাংলাদেশকে চিঠি দিয়েছে সৌদি। ওই চিঠির জবাবে বাংলাদেশ বিষয়টি আরও বিস্তারিতভাবে জানাতে সৌদি আরবকে অনুরোধ জানায়।

এ বিষয়ে জানতে চাইলে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেন, এবার যৌথ কমিশনের বৈঠকে সৌদি আরবে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা ও বিনিয়োগ বাড়ানো মতো খাতগুলো আলোচনায় অগ্রাধিকার পাবে। আর অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি অগ্রাধিকার দিতে পারে সৌদি সরকার।

উল্লেখ্য এর আগে ২০০৭ এবং ২০০৯ সালেও বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গাদের ফেরানোর বিষয়টি অনানুষ্ঠানিকভাবে আলোচনায় তোলে সৌদি আরব। তবে ২০১৬ সালের জানুয়ারিতে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর রিয়াদ সফরের সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনায় তোলেন।

২০১৯ সালের ৮ জানুয়ারি সৌদি আরবের জেদ্দা থেকে ১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানো হয় ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা