জাতীয়

বাংলাদেশের পাশে আছি-থাকবো: চীনা দূতাবাস

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ আছে এবং পরিস্থিতি ভালো হলেই চীনের সহায়তায় সম্পাদিত প্রকল্পের কাজ শুরু হবে।

৩০ মার্চ সোমবার চীনা দূতাবাস এক খোলা চিঠিতে একথা জানিয়েছে।

চিঠিতে বলা হয়, গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশে সঙ্গে আছে চীন। এই সময়ে এবং পরবর্তীতে প্রকল্পে নিয়োজিত সব বাংলাদেশি কর্মীদের চাকরিও ঠিক থাকবে এবং পরিস্থিতি উন্নতি হলে কাজ আবার শুরু হবে।

শুধু প্রকল্প সহায়তার ক্ষেত্রে নয় বাংলাদেশের বাজার ও কারখানা সচল রেখে মেডিক্যাল ইকুইপমেন্ট তৈরির জন্য দ্বিপক্ষীয় বাণিজ্য ও সাপ্লাই চেন ঠিক রাখার জন্য চীন সহায়তা করবে এবং চীনের বিমান কার্যক্রম পরিচালনা করবে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে জানিয়ে ওই চিঠিতে বলা হয়, এখন পর্যন্ত চীন ৪০,৫০০ টেস্ট কিট, ১৫ হাজার এন-৯৫ মাস্ক, ৩ লাখ মেডিক্যাল মাস্ক, ১০ হাজার প্রোটেকটিভ গাউন এবং ১ হাজার থার্মোমিটার বাংলাদেশকে দিয়েছে, ভবিষ্যতে আরও দেবে।

বাংলাদেশের ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দেওয়ার জন্য চীনের দূতাবাস ওই দেশের বিশেষজ্ঞদের সঙ্গে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করছে।

চিঠিতে আরো বলা হয়, এটা সবার বোঝা উচিৎ করোনাভাইরাসের প্রভাব সাময়িক। এই ক্ষতি কাঠিয়ে উঠা সম্ভব এবং পরিস্থিতি উন্নয়নের জন্য চীন সরকার ও সবার সঙ্গে কাজ করবে যাতে করে এই সাময়িক সমস্যা কাটিয়ে উঠা যায়। এবং এর মধ্য দিয়ে দু’দেশের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক তৈরি হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা