খেলা

বাংলাদেশিদের জন্য ঈদের শুভেচ্ছা কোহলির

স্পোর্টস ডেস্ক:

তামিম ইকবালের অনলাইন আড্ডায় বড় চমক হয়ে সোমবার (১৮ মে) রাতে এসেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুজনের আড্ডার শেষ দিকে তামিম কোহলিকে বললেন, ঈদ নিয়ে যদি তিনি কিছু বলতে চান বাংলাদেশের মানুষের জন্য। করোনাভাইরাস পরিস্থিতির কারণে সময়টা খুবই কঠিন। তবে কোহলি চান, এই পরিস্থিতির ভেতরও হাসিমুখে ঈদ উদযাপন করুক বাংলাদেশের মানুষ।

ভারতের সেরা এই ব্যাটসম্যান বলেন, 'সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। পরিবারের সঙ্গে সবাই সময় কাটান, উপভোগ করুন। পরিবারের সঙ্গে এই সময়গুলোও স্মরণীয় করে রাখা উচিত। আমি আশা করব, সব চ্যালেঞ্জ সামলে সবাই হাসিমুখে ঈদ পালন করবে। আশা করি পরিস্থিতি ভালো হবে, আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করব।'

এর পাশাপাশি তিনি জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করার আহবানও জানান। বলেন, 'আমার মনে হয় না, এখন সময় পরস্পরকে আলাদা করে দেখার। কারণ সবাই একই বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে এই সময়ে। সবাই এটির সঙ্গে লড়াই করছে। আশা করব, সবাই এই অবস্থা থেকে দ্রুত মুক্তি পাবে। সবাইকে আবারও ঈদ মোবারক।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

টঙ্গীবাড়িতে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন ক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা