খেলা

ফের তুর্কমেনিস্তানে লিগ শুরু

স্পোর্টস ডেস্ক:

নিজেদের দেশে করোনাভাইরাসের কোন আক্রান্ত না থাকায় এক মাস পর পুনরায় ফুটবল লিগ শুরু করলো তুর্কমেনিস্তান ফুটবল ফেডারেশন।

গত মার্চে শুরু হয়েছিলো তুর্কমেনিস্তানের ফুটবল লিগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা দিলে চাপে পড়ে নিজেদের লিগ বন্ধ রাখে তারা। এর আগে লিগের তিনটি ম্যাচ সম্পন্ন হয়েছিলো।

কিন্তু এক মাস বন্ধ থাকার পর আবারো শুরু হলো তুর্কমেনিস্তানের ফুটবল লিগ। আট দলের এই লিগের চতুর্থ ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন আলতিন আশির ও এবারের মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষ দল কোপেতদাগের।

তুর্কমেনিস্তানের রাজধানী আশগাভাতে স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ম্যাচটি দেখতে এদিন ৩০০ দর্শক উপস্থিত ছিলেন।

তুর্কমেনিস্তানে ফুটবল খেলা খুব জনপ্রিয় নয়। তারপরও দেশটির স্পোর্টস চ্যানেল জনপ্রিয় খেলা হ্যান্ডবল বাদ দিয়ে আলতিন আশির ও কোপেতদাগের ম্যাচ সরাসরি সম্প্রচার করে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

মাঠে উপস্থিত কোন দর্শকই মাস্ক বা গ্লাভস পরেননি। ৬০ বছর বয়সী এক দর্শক, মুরাদ বলেন, এখানে করোনাভাইরাসের সংক্রমণ নেই। তাহলে কেন আমাদের লিগ পুনরায় শুরু হবে না?

মজা করে তিনি আরো বলেন, খেলাধুলা সব ভাইরাসকে মেরে ফেলবে। আপনার দল যখন জিতবে অনায়াসেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা