ছবি-সংগৃহীত
শিক্ষা

ফল চ্যালেঞ্জের আবেদন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন আগামীকাল (সোমবার ২৭ নভেম্বর) থেকে শুরু হবে। চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। শুধুমাত্র এসএমএসের মাধ্যমে এ ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

আরও পড়ুন: ঢাকায় ২ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ (রোববার ২৬ নভেম্বর) প্রকাশিত হয়। এতে ১১ বোর্ডে গড়ে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, প্রকাশিত ফলাফলে কেউ সংক্ষুব্ধ বা অসন্তষ্ট হলে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। অনলাইনে ঘরে বসেই এই আবেদন করা যাবে। বোর্ড তার উত্তরপত্র যাচাই-বাছাই করে আবেদন নিষ্পত্তি করবে।

এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জানিয়ে বলা হয়, শুধুমাত্র টেলিটকের প্রিপেইড নম্বর থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

আরও পড়ুন: এইচএসসিতে পাসের হার ৭৮.৬৪ শতাংশ

যেভাবে আবেদন-

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

উদাহারণ: RSC DHA 123456 174 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন- 174, 175, 176।

এসএমএস সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা কেটে নেওয়া হবে, তা জানিয়ে ফিরতি একটি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করে রাখতে হবে। এরপর এতে সম্মত হলে আবারও মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর (যেকোনো অপারেটর) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

উদাহারণ: RSC<>YES<>PIN-NUMBER<>MobileNumberলিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

আরও পড়ুন: স্কুলে ভর্তির লটারি পেছাল

আবেদন ফি-

বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী- প্রতিপত্রের ফল পুনঃনিরীক্ষার ফি ১৫০ টাকা। সে হিসাবে এইচএসসির প্রতি বিষয়ের প্রথম ও দ্বিতীয়পত্র পুনঃনিরীক্ষণের আবেদনের জন্য ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কারণ দুই পত্রের বিষয়ের ক্ষেত্রে দুটির জন্যই একসঙ্গে আবেদন করতে হবে।

এদিকে, প্রকাশিত ফলাফলে দেখা গেছে, গতবারের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে। দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
যা গত বছর ২০২২ সালে গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।

আরও পড়ুন: চুয়েটে ‘ইটিই ইনফিক্সন’ উৎসব শুরু

অন্যদিকে, এ বছর ১১টি শিক্ষাবোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছে সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ জন। গত বছর ২০২২ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। সেই হিসাবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৮৩ হাজার ৯১৭ জন কমেছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ, সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা

নওগাঁর বদলগাছীতে হাট ও বাজারে সরকারি খাস খাজনা আদায়কে কেন্দ্র করে অনিয়ম, স্বচ...

নওগাঁয় জাতীয় ফল ও আম মেলা নিয়ে বির্তক, সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড়

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিনব্যাপী জাতীয় ফল ও আম মেলা...

শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়...

চৌকায় ২০ জন পুশইন ঠেকাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ...

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মুন্সীগঞ্জে মির্জা ফখরুল

মুন্সীগঞ্জে এক জনসমাবেশ ও পরিদর্শন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসল...

সাংবাদিকতাকে রাজনীতির বাইরে রাখতে বিএনপির অঙ্গীকার: প্রতিমন্ত্রী অমিত

যশোরে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিদ...

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মুন্সীগঞ্জে মির্জা ফখরুল

মুন্সীগঞ্জে এক জনসমাবেশ ও পরিদর্শন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসল...

রয়েল রিসোর্ট কাণ্ড নিয়ে ৫ বছর পর মুখ খুললেন মামুনুল হক

নারায়ণগঞ্জের আলোচিত রয়েল রিসোর্টের “৫০১ নম্বর কক্ষ” ঘটনাকে ঘিরে প...

ধানমন্ডিতে ৮তলা থেকে ফেলে গৃহকর্মীকে হত্যার অভিযোগ: দম্পতি আটক

রাজধানীর ধানমন্ডি এলাকায় এক মর্মান্তিক ঘটনার অভিযোগ উঠেছে, যেখানে ৮তলা একটি ভ...

পূবাইলে কেমিক্যাল কারখানায় আগুন: বয়লার বিস্ফোরণ, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর পূবাইল থানার কলেজ গেইট এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা