জাতীয়
করোনাভাইরাস

প্রত্যাগত প্রবাসীদের প্রতি পুলিশের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:
গত ১ মার্চ থেকে দেশে ফেরত আসা প্রবাসীদের মধ্যে যারা পাসপোর্টের ঠিকানার বাইরে অন্য ঠিকানায় অবস্থান করছেন তাঁদের দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগের নির্দেশ দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) পুলিশ সদরদপ্তর এ নির্দেশ জারি করে।

নির্দেশে বলা হয়, এর অন্যথা ঘটলে অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি মাস থেকে দেশে ফেরত আসা প্রবাসীদের একটি তালিকা তৈরি করেছে পুলিশ সদরদপ্তর। তাদের হিসেবে, ১ মার্চ থেকে মোট ২ লাখ ৯৩ হাজার প্রবাসী দেশে ফিরেছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত পুলিশ ১৮ হাজারের ঠিকানা পেয়েছে।

পুলিশের বিশেষ শাখা ফেরত আসা প্রবাসী ও বিদেশিদের তালিকা সারা দেশে পুলিশ সুপারদের কাছে পাঠায়। এরা এখনও কোয়ারেন্টিনের নিয়মকানুন সঠিকভাবে অনুসরণ করছে কি না, তা জানতে পুলিশ তাদের বাড়ি বাড়ি যাচ্ছে। কোয়ারেন্টিনের শর্তভঙ্গের দায়ে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ঝালকাঠিতে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।

সোমবার (২৩ মার্চ) দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার, এর আগের দিন অর্থাৎ রবিবার (২২ মার্চ) স্থগিত করা হয় এইচএসসি পরীক্ষা। পাশাপাশি দেশের সুপারমার্কেট গুলোসহ সব দোকান বন্ধের ঘোষণা আসে। তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।

বিশ্বে প্রায় সব দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ১৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ লাখ মানুষ। অবশ্য এদের মধ্যে অন্তত এক লাখ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিন জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা