সারাদেশ

হত্যার ৬ দিন পর মরদেহ ফেরত দিলো বিএসএফ

নিজস্ব প্রতিবেদক:

গরুচোর সন্দেহে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা ৬ দিন পর শুক্রবার (২৯ মে) রাতে মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। বিজিবি-র উপস্থিতিতে লোকমান হোসেন (৩২) নামের ওই ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানায়, গত ২৪ মে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মোহন এলাকায় ফুফুর বাড়ি যাচ্ছিলেন হবিগঞ্জর বাসিন্দা লোকমান হোসেন। পথে ত্রিপুরার গোপালনগর এলাকায় গরুচোর আখ্যা দিয়ে বেধড়ক মারধরের পর একটি জঙ্গলে ফেলে চলে যায় এক দল ভারতীয় নাগরিক।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ত্রিপুরা রাজ্যের সিধাই থানা পুলিশ। সেখান থেকে তাকে উদ্ধার করেহা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লোকমান হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

লোকমানের লাশ ফিরিয়ে আনতে গত বুধবার বিকালে বাংলাদেশের সীমান্তবর্তী মোহনপুরে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিজিবি ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া লাশ হস্তান্তরে অনীহা প্রকাশ করে। এতে কোনও সমাধান ছাড়াই শেষ হয় বৈঠক। পরে শুক্রবার সন্ধ্যায় ফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতীয় পুলিশ ময়নাতদন্ত রিপোর্টসহ বিজিবি-র উপস্থিতে কাশিমনগর পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

দূর্গাপুজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: মৎস্য প্রতিমন্ত্রী

যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আ...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা