শিক্ষা

পাবনায় কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পাবনা: অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবীর মজুমদারের অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (০৯ জুন) দুপুরে অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীর মধ্যে বক্তব্য দেন সাদ্দাম হোসেন, জুনায়েদ আহমেদ, আশিকুল ইসলাম, সাইদুজ্জামান সজিব, মীর ওয়াকিল, পিয়াস ও হৃদয় প্রমুখ।

বক্তারা বলেন, দুদকের দায়ের করা দুর্নীতি মামলার আসামি সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর মজুমদারকে দ্রুত অপসারণ করতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ ক্যাম্পাসে প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

উল্লেখ: সোমবার বিকেলে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা