আন্তর্জাতিক

পাকিস্তানের বিমান বাহিনীতে প্রথম হিন্দু পাইলট নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক:

ইতিহাসে প্রথম এয়ারফোর্সের পাইলট পদে একজন হিন্দু যুবককে নিয়োগ দিয়েছে পাকিস্তান। রাহুল দেব নামের ওই যুবককে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযুক্ত করা হয়েছে পাকিস্তান এয়ারফোর্সে।

এএনআই পাকিস্তানের সংবাদ সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, রাহুল দেব সিন্ধু প্রদেশের সবচেয়ে বড় জেলা থারপরকারের বাসিন্দা। সিন্ধু প্রদেশে অনেক হিন্দুদের বসবাস বলেই জানা গেছে।

অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েত সেক্রেটারি রবি দাওয়ানি এই ঘটনায় আনন্দ প্রকাশ করেছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতে কাজ করছেন।

রবি দাওয়ানি মনে করেন, দেশ যদি সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে নজর দেয় তাহলে এরকম অনেক রাহুল দেব দেশের জন্য কাজ করতে প্রস্তুত।

দেশে ডাক্তারদের মধ্যেও অনেকে হিন্দু কমিউনিটির অংশ। সরকার যদি সংখ্যালঘুদের প্রতি মনোযোগ দেয়, আগামী দিনগুলোতে আরও অনেকে এগিয়ে আসবেন।

এছাড়াও পাকিস্তানের এয়ারফোর্সের বিভিন্ন ক্ষেত্রে হিন্দু, শিখ, খ্রিস্টানরা কাজ করছেন। তবে আনুষ্ঠানিকভাবে পাইলট পদে এই প্রথমবার কোনও হিন্দু ব্যক্তিকে নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তে টুইটারে আসছে শুভেচ্ছা বার্তা।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা