জাতীয়

নৌ-বহরে যুক্ত হল আরও দুটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ

চীনে নির্মিত দুটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ 'ওমর ফারুক' ও 'আবু উবাইদাহ' যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চীন থেকে মোংলার দিগরাজের নৌ ঘাঁটিতে এসে পৌঁছায় জাহাজ দুটি।

খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জাহাজ দুটিকে স্বাগত জানায়। এসময় উপস্থিত ছিলেন নৌ-বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ নাবিকরা।

খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জানান, আধুনিক এ যুদ্ধ জাহাজ দুটির দৈর্ঘ্য ১১২ মিটার এবং প্রস্থ ১২ দশমিক চার মিটার। এটি ঘণ্টায় সর্বোচ্চ ২৪ নটিক্যাল মাইল গতিতে চলতে পারবে। জাহাজ দুটিতে আধুনিক যুদ্ধ সরাঞ্জামে সুসজ্জিত। রয়েছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন কামান, ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক সারভাইলেন্স র‌্যাডার, ফায়ার কন্ট্রোল সিস্টেম, সাবমেরিন বিধ্বংসী রকেট, র‌্যাডার জ্যামিং সিস্টেমসহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম।

সার্বিকভাবে শত্রুর বিমান, জাহাজ ও স্থপনায় আঘাত হানার পূর্ণ ক্ষমতা রয়েছে ’ওমর ফারুক’ ও ’আবু উবাইদাহ’ যুদ্ধ জাহাজে। এছাড়া দেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দূর্যোগকালীন জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতা, অবৈধ মাছ শিকার, সমুদ্র ও উপকূলীয় এলাকায় মানবপাচার ও চোরাচালান রোধ এবং জলদস্যু দমনসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা ।

তিনি আরও জানান, গত বছরের ১৯ ডিসেম্বর সাংহাইয়ের সেনজিয়া শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে যুদ্ধজাহাজ দুটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে চীন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা