জাতীয়

নির্বাচনি প্রচারণায় হামলার অভিযোগ তাপস ও তাবিথের

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটি বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

রোববার (১২ জানুয়ারি) তাদের নিজ নিজ নির্বাচনি প্রচারণার সময় তারা এ অভিযোগ করেন।

রাজধানীর শান্তিনগর বাজারে নির্বাচনি প্রচারণার সময় শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘শনিবার আরকে মিশন রোডে নির্বাচনি প্রচারণা চালানোর সময় বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের বাসায় দাওয়াত দিতে গিয়েছিলাম। সেখানে সবার সঙ্গে সাক্ষাৎ করেছি। ভোট প্রার্থনা করেছি। কিন্তু, সেখান থেকে বের হওয়ার পর আমাদের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ গণসংযোগে যারা ছিল, তাদের ওপর অতর্কিতভাবে আক্রমণ হয়েছে। এটা অত্যন্ত ন্যক্কারজনক।’

তাপস আরও বলেন, ‘আমি প্রাথমিকভাবে বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানাবো। এরপর যদি দ্বিতীয় কোনও ঘটনা ঘটে, তাহলে লিখিতভাবে জানানো হবে। আমরা চাই সম্প্রীতির রাজনীতি। পরিবর্তনের রাজনীতি।

অন্যদিকে সকালে মিরপুরের শাহ আলী মাজার থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল। এ সময় তার প্রচারণায় ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

হামলাকারীরা প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে বলেও অভিযোগ করেছেন তাবিথ আউয়াল। বেলা ১১টার দিকে মিরপুর মাজার রোড এলাকায় প্রচারণা চলাকালে এ হামলা চালানো হয় বলে জানান তাবিথ।

তাবিথ আউয়াল বলেন, প্রতিপক্ষের লোকজন জয়বাংলা স্লোগান দিয়ে আমাদের প্রচারণায় হামলা করে। ইটপাটকেল নিক্ষেপ করে। আমরা প্রচার কাজ চালাতে পারছি না। আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে চাই। হামলায় আল আমিন নামের এক কর্মী আহত হয়েছেন। গতকালও (১১ জানুয়ারি) আমার কর্মীদের ওপর হামলা হয়েছে, আমরা তা ইসিকে জানাবো। এসময় তিনি নির্বাচন কমিশনের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট না থাকায় হতাশা ব্যক্ত করেন।

গণসংযোগকালে তাবিথ বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি স্তর ‘দুর্নীতিতে ভরে গেছে’। তাবিথ বলেন, পুলিশের মামলা হবে, হামলা হবে আওয়ামী লীগের ক্যাডারদের পক্ষ থেকে। আমরা শত বাধা বিপত্তি উপেক্ষা করেও নির্বাচনি মাঠে থাকবো ইনশাআল্লাহ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা