বিনোদন

নিজের বিয়ের খরচ দুস্থদের দান করলেন পূজা

বিনোদন ডেস্ক:

গত ১৫ এপ্রিল কলকাতার নায়িকা পূজা ব্যানার্জি দীর্ঘদিনের প্রেমিক কুণাল বার্মাকে রেজিস্ট্রি করে বিয়ে করেন। তাদের রিশেপশন পর্ব হবার কথা ছিল এরইমধ্যে। কিন্তু এ অনুষ্ঠানের জন্য যে বাজেট ছিল তার পুরোটাই তিনি দান করে দিয়েছেন দুস্থদের মাঝে।

এ বিষয়ে পূজা বলেন, বিপদের দিনে মানুষের পাশে দাঁড়াতে আমাদের ক্ষুদ্র প্রয়াস এটা। যে অর্থ আমরা বিয়ের অনুষ্ঠানে খরচ করতাম, তা স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে দান করেছি। এটা ব্যক্তিগত আনন্দ উদযাপন করার সময় নয়, অদূর ভবিষ্যতে গোটা পৃথিবী সুস্থ হলে ভালোবাসার মানুষগুলোর সঙ্গে আনন্দ করব।

করোনা সংক্রমণ রোধে সমগ্র ভারতে লকডাউন চলছে। এজন্য ঘটা করে নয়, রেজিস্ট্রি বিয়ের মাধ্যমে নতুন জীবনে পা রাখলেন পূজা।

প্রসঙ্গত, বিয়ের আগে কুণাল বার্মার সঙ্গে দীর্ঘ ৯ বছর প্রেম করেছেন পূজা ব্যানার্জি।

এরপর ২০১৭ সালে বাগদান সারেন তারা। বাগদানের দুই বছর পর বিয়ের ঘোষণা দেন এ দু'জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

অজ্ঞাত নম্বর থেকে হুমকি, জিডি করলেন অপ্রতিমের বাবা-মা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ১৭

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে আটকে র...

ডালের বাজারে চাহিদা কম, বাড়ছে পরিবহন খরচ

চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজারে বিভিন্ন ধরনের ডালে...

কঙ্গোতে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি বেসামরিক সরকারি বিমান বিধ্বস...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা