বিনোদন

নায়ক হেলাল খানের বাবা আর নেই

বিনোদন প্রতিবেদক:

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক হেলাল খানের বাবা মাওলানা আব্দুন নুর খান কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না…রাজিউন)।

হেলাল খানের ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড গুড সামারিটান হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছিলেন হেলাল খানের বাবা।

২৬ এপ্রিল রবিবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন।

তিনি বলেন, হেলাল খানের বাবা যুক্তরাষ্ট্রে মারা গেছেন। তার ভাই ও ভাইয়ের স্ত্রীও করোনায় আক্রান্ত। তবে তারা সুস্থ হওয়ার পথে।

এর আগে হেলাল খান তার বাবা করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়ে তার জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন।

সেখানে তিনি লেখেন, আমার বাবা মওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। বাবার জন্য দোয়া চেয়ে হেলাল খান সেই পোস্টে আরও লেখেন, তার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নিও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা দুজন অনেকটাই সেরে উঠার পথে।

এদিকে হেলাল খানের পিতৃবিয়োগের খবরে শোক প্রকাশ করেছেন সিনেমাপাড়ার মানুষেরা। সবাই বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

প্রসঙ্গত, বাংলা সিনেমায় হেলাল খান হাছন রাজা নামে সমধিক পরিচিত। তার আলোচিত ছবিগুলোর মধ্যে জুয়াড়ি, বাজিগর, সাগরিকা, আশা আমার আশা, হাছন রাজা, মমতাজ, গুরু ভাই, কুখ্যাত খুনি অন্যতম।

এদের মধ্যে জুয়াড়ি ছবিতে খল চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তার হাছন রাজা ছবিটিও জনপ্রিয়তা পায়। গত কয়েক বছর ধরে তাকে সিনেমায় দেখা যাচ্ছে না।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা