আন্তর্জাতিক

নাগরিকত্ব আইন দেশকে দুই টুকরো করছে। অভিযোগ কেজরিওয়াল ও মমতার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নাগরিকত্ব আইন নিয়ে এবার নিজের তীব্র ক্ষোভ প্রকাশ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্র সরকারের পাকিস্তানি হিন্দুদের প্রতি মনোনিবেশ প্রসঙ্গে তিনি বলেন, “আগে নিজের দেশকে ঠিক করা উচিৎ। সংসদের উচিৎ এই আইন খারিজ করা”। শুক্রবার কেজরিওয়াল এনডিটিভি-কে জানান, “এই আইন হিন্দু-মুসলিম উভয়কেই আঘাত করবে।” তিনি দাবি করেন “এই বিলের ফলে হিন্দু মুসলিম উভয়কেই বহিষ্কার করা হবে।”

কেরালার বিধানসভায় এই বিল খারিজ প্রসঙ্গে বলতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল জানান, “বিধানসভায় এটা পাশ হয়েছে না বাতিল হয়েছে সেটা বিষয় নয়। কিন্তু এটা সারা দেশে ও সংসদে বাতিল হওয়া উচিৎ। ” পাশাপাশি তিনি বলেন, “যদি আমি বিধানসভায় এই বিল খারিজ করি, এটা কি তবে বন্ধ হয়ে যাবে? সংসদেও এটা খারিজ হতে হবে।”

দিল্লির মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “পাকিস্তান থেকে আসা হিন্দুদের প্রতি দরদ, আর যারা ভারতীয় হিন্দু? তাদের জন্য কোন আইন?” তিনি বলেন “অর্থনীতি তলানিতে,বাচ্চাদের জন্য চাকরি নেই, বাড়ি নেই। আর তাঁরা (কেন্দ্র সরকার) ২ কোটি পাকিস্তানি হিন্দুকে নিয়ে আসতে চাইছে। “

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তরফে দাবি, ভারতের তিনটি মুসলিম প্রতিবেশী দেশ – বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে সংখ্যালঘুরা ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে পালিয়ে এসেছে এই নাগরিকত্ব আইন তাঁদের নাগরিকত্ব পেতে সহায়তা করবে। সমালোচকদের দাবি, এটি মুসলিমদের সাথে বৈষম্যমূলক আচরণের জন্য তৈরি করা হয়েছে এবং তা সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতিগুলি লঙ্ঘন করছে।

এদিকে নাগরিকত্ব আইন ও এনআরসির মাধ্যমে কেন্দ্র বিভাজনের রাজনীতি করছে বলে অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর মতে, কেন্দ্রীয় সরকার ধর্মের নামে দেশকে টুকরো করার চেষ্টা করছে ।

শুক্রবার ভারতের শিলিগুড়িতে পথে নেমে কেন্দ্র-বিরোধিতায় সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির প্রধাননগর থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত মিছিল করেন মমতা। এনআরসি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীরাই দেশবাসীকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ প্রসঙ্গে মমতা বলেন, ‘প্রধানমন্ত্রী-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দু’জন দু’রকম কথা বলছেন। পরে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও ভিন্ন কথা বলছেন। ওঁদের নিজেদের কথাতেই কোনও মিল নেই। সকালে একরকম কথা বলেন, বিকেলে অন্য কথা বলেন।’

রাজনৈতিক দলগুলিকেও তাঁদের দায়িত্ব পালনে কেন্দ্র বাধা দিচ্ছে বলে এদিন অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বলতে গিয়ে লখনউ বিমানবন্দরের ঘটনার কথা উল্লেখ করেন তিনি। সম্প্রতি লখনউয়ে গিয়ে বাধার মুখে পড়েন তৃণমূল প্রতিনিধিরা। তৃণমূল প্রতিনিধি দলকে বিমানবন্দর থেকে বেরোতেই দেওয়া হয়নি। ১৪৪ ধারা জারির নাম করে বিমানবন্দরেই তাঁদের আটকে দেওয়া হয়। নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদের ঝড় ওঠে। কেন্দ্র বিরোধী আন্দোলনে নেমে উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে ২৩ জনের মৃত্যু হয়। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বাধার মুখে পড়েন তৃণমূল নেতারা।

কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে এদিন ফের এরাজ্যে নাগরিকত্ব আইন ও এনআরসি কার্যকর করা হবে না বলে আবার জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য ভারতের নতুন নাগরিকত্ব আইন এবং আসামের এনআরসি নিয়ে দেশটির অনেক রাজ্যে তুমুল অস্থিরতা চলছে।

সান/ এমইপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা