আন্তর্জাতিক

নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিজেপি নেতার পদত্যাগ

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের সংশোধিত নতুন নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে এবার পদত্যাগ করলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা ওসমান প্যাটেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের রাজনীতিতে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন মন্তব্য করে গেরুয়া শিবির থেকে পদত্যাগ করেন তিনি।

পদত্যাগের পর ওসমান প্যাটেল নামের এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি শুধুমাত্র সাম্প্রদায়িক রাজনীতি করছে। তিনি বলেন অর্থনৈতিক মন্দার মতো ইস্যুকে অবজ্ঞা করে দলটি সব ধর্মের মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে।’

গত ডিসেম্বরে এই সিএএ আইন প্রণয়ন করে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। তারপরই আইনটিকে বৈষম্যমূলক ও ধর্ম নিরপেক্ষ সংবিধানের ওপর আঘাত আখ্যায়িত করে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। এসব বিক্ষোভে নিহত হয়েছে অন্তত ২৫ জন।

মধ্যপ্রদেশের বিজেপি নেতা ওসমান প্যাটেল পদত্যাগের পর আরও বলেন, “৪০ বছর ধরে একাগ্রতার সঙ্গে আমি বিজেপি করেছি। আমাকে পদত্যাগ করতে হলো কারণ, পার্লামেন্টে সিএএ পাস করে বিজেপি নিজেদের আদর্শ ‘বসুদৈব কটুম্ববকম’ (সংস্কৃত শব্দগুচ্ছ, সমগ্র পৃথিবীকে একটি পরিবার হিসেবে বোঝাতে ব্যবহৃত হয়) এর বিরুদ্ধে যাচ্ছে।” তিনি বলেন, ‘বিজেপি সত্যিকার ইস্যু থেকে সরে যাচ্ছে। তারা কেবল সাম্প্রদায়িক রাজনীতি করছে। জিডিপি নেমে যাচ্ছে মূল্যস্ফিতি বাড়ছে কিন্তু দলটি আনছে ধর্মীয় বিভাজনের আইন’।

উল্লেখ্য, সিএএ-এর প্রতিবাদে এর আগেও বিজেপি থেকে পদত্যাগ করেছেন অনেক নেতা। গত মাসে দলটি থেকে পদত্যাগ করেন ৮০ জন মুসলমান নেতা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা