সারাদেশ

দৌলতদিয়া-শিমুলিয়ায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অতিরিক্ত চাপ এড়াতে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সোমবার (১৮ মে) বিকেল থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ। পরদিন (১৯ মে) সকাল সাড়ে ৯টা থেকে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌ রু‌টেও নতুন করে ফে‌রি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

তবে দেশের এই বড় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করলেও রাজধানী ঢাকা থেকে আসা যাত্রীদের ঘাট এলাকায় প্রচণ্ড ভিড় করতে লক্ষ্য করা গেছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকলেও ঘরমুখো যাত্রীরা সিদ্ধান্ত পরিবর্তনের আশায় অপেক্ষায় আছেন।

অন্যদিকে, দৌলত‌দিয়া ঘা‌টে সকা‌লেও ঘরমু‌খো যাত্রী‌দের চাপ দেখা গে‌ছে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় অল্প‌ কিছু পণ্যবা‌হী ট্রাক দৌলত‌দিয়ায় পারাপা‌রের অপেক্ষায় র‌য়ে‌ছে।

ঈদুল ফিতরকে সামনে রেখে গত ক‌য়েক‌ দিন দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌ রু‌টের উভয় ঘাঁটে যাত্রী‌দের ঢল নামে। এ‌ সময় সামাজিক দূরত্ব মান‌তে দেখা যায়নি যাত্রী‌দের। পাশাপাশি ব্যক্তিগত ছোট গাড়ির চাপও বেড়ে যায়। এতে ক‌রোনা সংক্রমণের ঝুঁকি দেখা দিলে সোমবার (১৮) মে দুপুরে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে সন্ধ্যায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। তবে আজ আবারো ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রামে সিএমপি’র বিশেষ টিমের অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র...

২ উপদেষ্ঠা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

সরকারের ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধ...

‘দ্যা এম্প্রেয়ার বে’ প্রকল্পে সহ-উদ্যোক্তা হলেন- কাজী ইউছুফ হাসান

মুন্সীগঞ্জের কাজী প্রজেক্ট ডেভেলপমেন্টের চেয়ারম্যান কাজী ইউছুফ হাসান ‘দ...

রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় বেলাল হোস...

২ উপদেষ্ঠা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

সরকারের ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধ...

‘দ্যা এম্প্রেয়ার বে’ প্রকল্পে সহ-উদ্যোক্তা হলেন- কাজী ইউছুফ হাসান

মুন্সীগঞ্জের কাজী প্রজেক্ট ডেভেলপমেন্টের চেয়ারম্যান কাজী ইউছুফ হাসান ‘দ...

চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রামে সিএমপি’র বিশেষ টিমের অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র...

রাঙ্গাবালীর সামুদাফৎ গ্রামে অগ্নিকাণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ গ্রামে ৫ নং ওয়ার্ড এ ভয়াবহ অগ্নিকাণ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা