রাজনীতি

দেশে ফিরতে চান সালাহ উদ্দিন

নিউজ ডেস্কঃ

২০১৫ সালের ১০ মার্চ গভীর রাতে রাজধানীর উত্তরার বাড়ি থেকে র‍্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে দুই মাস পর পাশের দেশ ভারতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। তারপর অনুপ্রবেশের মামলা, তদন্ত, নির্দোষ প্রমানিত, রায়ের বিরুদ্ধে আপিল এই সব করেই কেটে গিয়েছে ৫ বছরের বেশী সময়। এরই মধ্যে মেজর দুইটি অপারেশন হয়েছে তার।

পারিবারিক খরচে চলছে তার চিকিৎসা ও মামলার ব্যয়। তবে করোনা পরিস্থিতির কারণে ভারতে সকল কিছু বন্ধ থাকায় নিয়মিত চিকিৎসা নিতে পারছেন না বলে জানা যায়। তিনি জানান, ‘আমি শারীরিকভাবে খুবই দুর্বল অবস্থায় আছি। শরীরটা ভালো যাচ্ছে না। অনেক কমপ্লিকেশন তো আছেই। এখানে আসার পর দুটো মেজর অপারেশনও হয়েছে। সব মিলিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি।’

তিনি জানান ‘আদালত আমাকে জামিন দিয়েছে এবং আদেশ অনুযায়ী আমাকে দেশে পাঠানোর কথা। কিন্তু তা না করে ভারত সরকার আবার আপিল করেছে। তবে এটা তো জানা কথা যে বাংলাদেশ সরকারের আগ্রহ ছিল বলেই আবার আপিল হয়েছে। সাধারণত এমনটা হয় না।’

এ ব্যাপারে তার স্ত্রী বলেন, ‘পাঁচ-ছয় বছর বিদেশে পড়ে আছেন, বুঝতেই পারছেন তার কী অবস্থা। এরমধ্যে এখন কোভিড-১৯ ভাইরাস। সব মিলিয়ে অসহনীয় পরিস্থিতি, মনে হয় কখনও বাঁচার আশাই ছেড়ে দিয়েছি।’

এদিকে, দলীয় নীতিনির্ধারক ও শীর্ষ নেতৃত্বের কাছে সালাহ উদ্দিন আহমেদের প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে জায়গা পাচ্ছে না বলে জানায় বিএনপির একটি দায়িত্বশীল সূত্র। বিশেষ করে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য দলীয় ফরেইন রিলেশন্স কমিটিকে এ ব্যাপারে কাজে লাগানোর সুযোগ থাকলেও তা দেখা যায়নি। খালেদা জিয়ার কাছে তার অনেক গ্রহণযোগ্যতার বিষয়টি দলীয় ঘরানায় বিপুলভাবে আলোচিত। ব্যক্তিগত উদ্যোগে কয়েকজন নেতা যোগাযোগ করলেও দলীয়ভাবে কোনও উদ্যোগ নেই বলে জানান কেউ কেউ।

এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফরেইন রিলেশন্স কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বর্তমান সরকারের এ বিষয়টি আর দীর্ঘায়িত করা উচিত বলে মনে করি না। বিশেষ করে এই করোনাভাইরাসের এই সময়ে ভারত সরকার আরও উদার হয়ে তাকে ছেড়ে দিতে পারেন। ভারত সরকারও জানে, বিষয়টি আসলে কী। এটা কারও অজানা না। এটার জন্য গবেষণার দরকার নাই। ফলে, করোনা মহামারিতে মানুষ স্বাস্থ্য,মনের দিক থেকে, চারদিক থেকে সমস্যায় আছে। মানবতার দিক থেকেও এটা সঠিক নয়।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের চিকিৎসা, প্রতিরোধ ও সচেতনতা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

হামে শিশু মৃত্যু: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

হাম সংক্রমণকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করে,...

সোমবার ব্রাজিল দল ঘোষণা, নেইমারকে নিয়ে যা বললেন আনচেলত্তি 

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আগামী সোমবার বিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা