সারাদেশ

দৃশ্যমান পদ্মা সেতুর প্রায় ৪ কিলোমিটার

নিজস্ব প্রতিবেদন:

১৮ দিনের ব্যবধানে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসানো হলো আরও একটি স্প্যান। সকাল ৯টার দিকে ২৮ ও ২৯ নম্বর পিলারের ওপর ২৬তম স্প্যানটি বসানোর ফলে দৃশ্যমান হয়েছে সেতুর প্রায় ৪ কিলোমিটার। দেশের দীর্ঘতম এই সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।

সেতু কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ৮টায় মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে নিয়ে রওনা হয় ভাসমান ক্রেন। ৯টার দিকে স্প্যানটি বসানোর কাজ সম্পন্ন হয়। এ ফলে পদ্মা সেতুর ৩ হাজার ৯০০ মিটার দৃশ্যমান হলো। এর আগে ২১ ফেব্রুয়ারি বসেছিলো সেতুর ২৫তম স্প্যান। ১৮ দিনের ব্যবধানে বসলো ২৬তম স্প্যান।

দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। এরই মধ্যে শেষ হয়েছে সেতুর প্রায় ৮৭ শতাংশ কাজ। আগামী বছরের মধ্যে সবকটি স্প্যান বসিয়ে পদ্মা সেতু যানবাহন চলাচলের উপযোগী করা হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা