খেলা

দুর্দান্ত হ্যাটট্রিকে বছর শুরু রোনালদোর

সান নিউজ ডেস্ক:

বছরের প্রথম দিনে মায়ের সঙ্গে ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন জুভেন্টাসের হয়ে খেলা পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এই ছবি যেন আশীর্বাদ হয়ে এলো। বছরের প্রথম সপ্তাহ না পেরোতেই দুর্দান্ত হ্যাটট্রিক দিয়ে ২০২০ সাল শুরু করলেন এই সুপারস্টার।

পতুর্গিজ যুবরাজের এই হ্যাটট্রিকে ভর করেই ইতালিয়ান সিরিআর ম্যাচে কাইয়ারিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ঘরের মাঠের জুভেন্টাস। আরেক গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুইয়েন।

মজার ব্যাপার হলো, রোনালদোর দাপট দেখানো এই ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচের ৩৫ মিনিটের মাথায় অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল জুভেন্টাস। তবে মিরালেম পিয়ানিচের কর্নারে দেমিরাল হেড গোলরক্ষককে ফাঁকি দিতে পারলেও লেগে যায় পোস্টে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলমুখ খুলে জুভেন্টাস। ৪৯ মিনিটে ভুল করে বসেন কাইয়ারির ডিফেন্ডার ক্লাভান। সঙ্গীকে ঠিক মতো পাস দিতে পারেননি তিনি। কাছাকাছি থাকা রোনালদো দৌড়ে এসে বল নিয়ে চোখের পলকে গোল করে দেন।

জুভেন্টাস দ্বিতীয় গোলটিও পায় কাইয়ারিরই ভুলে। ডি বক্সের মধ্যে তারা ফাউল করে বসে পাওয়া দিবালাকে। ৬৭ মিনিটে পেনাল্টি পায় জুভেন্টাস। স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।

৮১ মিনিটে বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে একজনকে কাটিয়ে নিচু শটে কাইয়ারির জাল কাঁপান হিগুইয়ান। তার পরের মিনিটেই হ্যাটট্রিক তুলে নেন রোনালদো। ডগলাস কস্তার পাস ডি বক্সে পেয়ে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে দারুণ বুদ্ধিমত্তায় গোল করেন পর্তুগিজ যুবরাজ। এটি তার ক্যারিয়ারের ৫৬তম হ্যাটট্রিক।

এই জয়ের পর ১৮ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ওঠে জুভেন্টাস। তবে রাতের আরেক ম্যাচে লুকাকুর জোড়া গোলে নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান নিজেদের দখলে নিয়েছে ইন্টার মিলান।

মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে সিরিআ, লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করলেন পর্তুগাল অধিনায়ক। এতদিন ধরে এই রেকর্ডের একমাত্র মালিক হিসেবে নাম ছিল অ্যালেক্সিস সানচেজের। চিলির এই তারকা স্ট্রাইকার ইতালিতে উদিনেস, স্পেনে বার্সেলোনা ও ইংল্যান্ডে আর্সেনালের হয়ে হ্যাটট্রিক করেছিলেন।

ইতালিতে রোনালদো প্রথম হ্যাটট্রিক করলেও, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে বহু হ্যাটট্রিকের মালিক হয়েছেন তিনি। এছাড়া প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে হ্যাটট্রিকে সফল ছিলেন সিআর সেভেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত  

মোংলা ইপিজেডের চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহ...

সুগন্ধায় স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯

ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনার সময়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা