খেলা

দুই বছরের জন্য নিষিদ্ধ ম‍্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক:

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার লড়াই উয়েফা চ্যাস্পিয়ন লিগে আগামী দুই বছর খেলতে পারবে না বর্তমান ইংলিশ ফুটবলের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভঙ্গের দায়ে নিষেধাজ্ঞায় পড়েছে এ ক্লাবটি।

শুক্রবার এক বিবৃতিতে উয়েফা জানায়, আয়ের চেয়ে ব্যয় বেশি করায় ২০২০-২১ ও ২০২১-২২ দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ থাকবে ইংল্যান্ডের বর্তমান চ্যাম্পিয়নরা। একই সঙ্গে ম্যানচেস্টারের ক্লাবটিকে আড়াই কোটি ইউরো জরিমানা করা হয়েছে। অবশ্য এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে ক্লাবটি।

এমন শাস্তির বিষয়ে হতাশা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন বিশ্বের অন্যতম ধনী ফুটবল ক্লাবটি। অভিযোগ অস্বীকার করে তারা উল্টো উয়েফার তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে উয়েফার এই শাস্তিতে বিস্মিত নয় বলেও জানিয়েছে ক্লাবটি।

২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রয়োজনীয় তথ্য উয়েফাকে দিতে ব্যর্থ হয়েছে সিটি। ক্লাবটির বিরুদ্ধে লভ্যাংশ নিয়ে ভুল তথ্য দেওয়ায় এবং তদন্তে সহায়তা না করার অভিযোগ এনেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা