খেলা

দিবালা'র করোনা জয়

স্পোর্টস ডেস্ক:

অবশেষে ফুটবলপ্রেমীরা পেলো একটি সুসংবাদ। এবার করোনভাইরাস থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন ইতালির তারকা ফুটবলার পাওলো দিবালা ।

গতকাল বুধবার (৬ মে) নিজেই এ কথা জানিয়েছেন জুভেন্টাস স্ট্রাইকার। গত ছয় সপ্তাহেরও বেশি অপেক্ষা করার পরে তাকে আর কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই বলে জানা গেছে৷

করোনা আতঙ্ক কাটিয়ে গত মঙ্গলবার থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে জুভেন্টাস। ফুটবলাররা আলাদা আলাদাভাবে অনুশীলন করেন। ক্লাবের অফিসিয়াল টুইটারে এই খবর দেওয়া হয়েছে। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ইতালি পৌঁছে গেলেও তাকে রাখা হয়েছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। তারপরই অনুশীলনে নামবেন সিআর সেভেন।

রোনালদো প্র্যাকটিসে না থাকলেও প্রথম দিন থেকেই অনুশীলনে নেমে পড়লেন অধিনায়ক জর্জিও চিলেনি ও লিওনার্দো বুনুচ্চি। সকলেই ফেস মাস্ক পরেই ক্লাবে পৌঁছান। এই দু’জন ছাড়াও অনুশীলনে যোগ দেন অ্যারন রামসে, জুয়ান কুয়াদ্রাদো, মাতিয়া ডি সিগ্লিও, ফেডারিকো বার্নার্ডেসি এবং ড্যানিয়েল রুগানি।

কিছুদিনের মধ্যেই জুভেন্টাসের দুই তারকা ফুটবলার মাঠে নামবেন। দিবালা ইনস্টাগ্রামে একটি আনন্দদায়ক ছবি পোস্ট করে লেখেন, ‘আমার মুখটি সব বলে, আমি শেষ পর্যন্ত কোভিড-১৯ থেকে নিরাময় পেয়েছি।’

এর আগে গত ২১ শে মার্চে ২৬ বছর বয়সি ইতালির এই তারকা একটি ইনস্টাগ্রাম পোস্টে নিশ্চিত করেছিলেন যে তিনি এবং তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন। তাদের পরীক্ষা পজিটিভ পাওয়া গেছে। এপ্রিলের শুরুতে যখন তিনি সুস্থ হয়ে ওঠেন, তখন দিবালা জানিয়েছিলেন তিনি অনেক ভাল বোধ করছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা